Australian Open: ক্রিকেটে মজে জকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে বিগ ব্যাশের ম্যাচ দেখলেন সার্বিয়ান তারকা
পঁচিশতম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে এবং রেকর্ডবুকে নিজের নাম খোদাই করতে সোমবার থেকে অস্ট্রেলিয়ান ওপেনে নামছেন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে টেনিস কোর্টে নয় সার্বিয়ান তারকাকে দেখা গেল ক্রিকেট মাঠে। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর প্রাক্কালে বিগ ব্যাশের ম্যাচ দেখতে ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাজির হলেন জকোভিচ।
রবিবার বিগ ব্যাশ লিগে ছিল মেলবোর্ন রেনেগেদেস বনাম মেলবোর্ন স্টার্স দলের ম্যাচ। সেই ম্যাচেই দর্শকাসনে দেখা গেল সার্বিয়ান টেনিস তারকাকে। জকোভিচের ক্রিকেট অনুরাগী এমনটা খুব একটা শোনা যায় না। তবে রবিবার কিন্ত গ্যালারিতে বসে মুগ্ধ হয়ে দেখলেন টি২০ ম্যাচ। চার ছক্কার খেলা বেশ উপভোগই করলেন জকোভিচ।

মেলবোর্ন ডার্বির খেলা তাড়িয়ে তাড়িয়ে খেলা উপভোগ করলেন বিশেষ করে যখন মার্কাস স্টয়নিস ব্যাটিং করছিলেন তখন তাঁর ছক্কা দেখে অবাক হয়ে যান জকোভিচ। সমাজ মাধ্যমে জকোভিচের সেই ছবি ভাইরাল হয়েছে। এরপর গ্যালারিতে থাকা দর্শকদের সঙ্গে হাতও মেলান জকোভিচ। প্রত্যাশার বিরাট চাপ নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে অভিযান শুরু করছেন জোকার। তার আগে নিজেকে ফুরফরে রাখলেন বিশ্ব টেনিসের কিংবদন্তি।
২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ অবসর পরিকল্পনা নিয়েও কয়েকদিন আগেই মুখ খুলেছেন। এখনই অবসরের কোনও পরিকল্পনা না থাকলেও চিন্তা ভাবনা যে শুরু করে দিয়েছেন তা উল্লেখ করেছেন জোকার। তিনি দাবি করেছেন এখনও সবচেয়ে বড় মঞ্চে সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে সার্বিয়ান টেনিস তারকা স্বীকার করেছেন যে তিনি কীভাবে তার কেরিয়ার শেষ করতে চান তা নিয়ে চিন্তাভাবনা করছেন। সার্বিয়ান সুপারস্টার স্পষ্ট করেছেন যে তিনি এখনও সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করার জন্য এখনও ফিট।
Even @DjokerNole couldn't believe this!
— KFC Big Bash League (@BBL) January 12, 2025
Marcus Stoinis gets caught after hitting a high ball, and Novak Djokovic reacts accordingly! #BBL14 pic.twitter.com/7eaGv3xLza
২০১২ সালের অস্ট্রেলিয়া ওপেনের ফাইনাল টেনিসে ইতিহাস হয়ে আছে। ৫ ঘণ্টা ৫৩ মিনিটের ম্যারাথন লড়াইয়ে সেবার নাদালকে হারিয়েছিলেন সার্বিয়ার তারকা। টেনিসের ইতিহাসে সেটাই দীর্ঘতম সময় ধরে চলা কোনো ম্যাচ। এবার সেই মেলবোর্ন পার্কেই কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেন কিনা জোকার সে উত্তর অবশ্য সময়ই দেবে। ফেডেরার-নাদাল অবসর নেওয়ায় পুরানোদের মধ্যে একমাত্র জকোভিচই থাকেন গ্র্যান্ড স্ল্যামে আর্কষণের কেন্দ্রবিন্দুতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications