Flight Bomb Threat: ৪৮ ঘণ্টায় ১০ বিমানে বোমাতঙ্ক, ছত্তীসগঢ় থেকে গ্রেফতার ৫ নাবালক
Flight Bomb Threat: ৪৮ ঘণ্টার ব্যবধানে মোট দশটি বিমানে বোমাতঙ্ক। সোমবারের পর মঙ্গলবার ফের এয়ার ইন্ডিয়ার (Air India) ২টি বিমানে বোমাতঙ্ক ছড়াল। সোশ্যাল মিডিয়ায় আনভেরিফায়েড একটি অ্যাকাউন্ট থেকে হুমকি (Threat Post) দেওয়া হচ্ছে বলে অভিযোগ এয়ার ইন্ডিয়ার।
মঙ্গলবার দিল্লি থেকে শিকাগোগামী (delhi chicago flight) বিমানে বোম রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। যার জেরে শিকাগোর বদলে কানাডার ইকোলুয়েট বিমানবন্দরে জরুরি অবতরণ (Emergency Landing) করানো হয় বিমানটিকে। বিমানটি থেকে সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয় যাত্রীদের।

ছবি সৌজন্য- pexels
এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, বিমানে বোম রাখা আছে বলে অনলাইনে হুমকি পোস্ট করা হয়। প্রোটোকল অনুযায়ী বিমানসহ যাত্রীদের তল্লাশি চালায় আধিকারিকরা। যদিও তাতে কিছুই উদ্ধার হয়নি। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কের ছাপ দেখা যায় যাত্রীদের চোখেমুখে। যদিও যাত্রীদের সাহায্য়ে এজেন্সি নিয়োগ করা হয়েছে বলে জানায় এয়ার ইন্ডিয়া।
এদিকে মঙ্গলবার সকালেই এয়ার ইন্ডিয়ার অযোধ্যা থেকে ব্যাঙ্গালোরগামী বিমানেও বোমাতঙ্ক ছড়ায়। বিমানটিতে সেসময় ১৩২ জন যাত্রী ছিলেন। জয়পুর থেকে ফিরতি বিমানটি অযোধ্যা হয়ে ব্যাঙ্গালোরে পৌঁছনোর কথা ছিল। সোশ্যাল মিডিয়ায় হুমকি পোস্ট আসতেই অযোধ্যা বিমানবন্দরে হুলস্থূল পড়ে যায় যাত্রী ও বিমান আধিকারিকদের মধ্যে।
এরপর স্পাইসজেটের দ্বারভাঙ্গা থেকে মুম্বই, আকাশা এয়ারের বাগডোগরা থেকে ব্যাঙ্গালোরের বিমান, অ্য়ালিয়ান্স এয়ারের অমৃতসর-দিল্লি বিমান ভায়া দেহরাদুন, ও এয়ার ইন্ডিয়ার মাদুরাই থেকে সিঙ্গাপুরগামী বিমানেও বোমাতঙ্ক ছড়ায়।
সোমবারই তিনটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। সকালে মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমানে উড়ানের পরই বোমাতঙ্কের খবর মেলে। তড়িঘড়ি দিল্লিতে অবতরণ করানো হয় বিমানটিকে। এদিকে ইন্ডিগোর মুম্বই থেকে মাসকট ও মুম্বই থেকে জেদ্দাগামী বিমানেও বোমাতঙ্ক ছড়ায়। যদিও বোম থাকার বিষয়টি গুজব বলে শেষে জানা গিয়েছে।
সোমবার এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্কগামী বিমানে বোমাতঙ্কের ঘটনায় ইতিমধ্যেই চার নাবালককে (Four Minor Arrested) ছত্তীসগঢ় থেকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সোমবার রাতে ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের পিতা মোবাইল ও কম্পিউটার ব্যবসায়ী। এর আগেও গুণধর ছেলে ট্রেন ওড়ানোর হুমকি দিয়েছিল। অন্য ইমেল হ্যাক করে বোমাতঙ্কের খবর ছড়িয়েছিল এই অভিযুক্ত। সেসময় তাকে গ্রেফতারও করেছিল পুলিশ।
সোমবার ওই নাবালক অভিযুক্তের বিরুদ্ধে রাজনন্দগাঁও কোতয়ালি ও দোঙ্গারগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের থেকে ল্যাপটপ, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications