৯৯৯ টাকায় টিকিট বিক্রি করছে স্পাইস জেট

এই মুহূর্তে বিপুল ক্ষতির সম্মুখীন স্পাইস জেট। ২০১৩-১৪ অর্থবর্ষে তাদের লোকসানের পরিমাণ ১০০৩.২০ কোটি টাকা। বাজারে থাকা দেনা ধরলে তা দাঁড়াচ্ছে ১০১৯.৫০ কোটি টাকা। অথচ ২০১২-১৩ সালেও লোকসানের পরিমাণ ছিল ১৯১ কোটি টাকা। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে যাত্রী টানা ছাড়া উপায় নেই। তাই টিকিট বিক্রির এই অফার দিচ্ছে তারা।
দেশের এক শহর থেকে আর শহরে গমনাগমনের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে। ৯৯৯ টাকা শুধু টিকিটের দাম। এর সঙ্গে কর আলাদা যুক্ত হবে। এই দামে ১০ লক্ষ টিকিট বিক্রি হবে। গত মাসেও তারা কিছু টিকিট বিক্রি করেছিল ১৯৯৯ টাকায়। তার সঙ্গে অবশ্য কর ধরা ছিল।
স্পাইস জেট এই ঘোষণা করায় স্বাভাবিকভাবেই আর এক কম দামী এয়ারলাইন্স, ইন্ডিগোকেও ছাড় ঘোষণা করতে হবে। তারা তাই বেজায় ফাঁপরে পড়েছে। কিছুদিন আগে স্পাইস জেট এক টাকা দরে টিকিট বিক্রি শুরু করায় অন্যান্য বিমান সংস্থাগুলি একযোগে অভিযোগ জানিয়েছিল ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)-কে। শেষ পর্যন্ত ডিজিসিএ তাদের নিরস্ত করেছিল। তাই ইচ্ছে থাকলেও আর এক টাকা দরে টিকিট বিক্রি করতে পারছে না স্পাইস জেট। অগত্যা এই ৯৯৯ টাকার অফার দিয়েছে তারা।












Click it and Unblock the Notifications