তিন মাসে ৫৯৫৭ কোটি টাকা মুনাফা, নজির রিলায়েন্সের

মুকেশ
মুম্বই, ২০ জুলাই: তিন মাসে ৫৯৫৭ কোটি টাকা নিট মুনাফা করে নজির গড়ল রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড। শতকরা হারের নিরিখে এই বৃদ্ধি ১৩.৭ শতাংশ।

চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত রিলায়েন্স উক্ত মুনাফা করেছে। শেয়ার পিছু তাদের লাভ ২০.৩০ টাকা। গত বছর এই সময়ে তাদের নিট লাভের পরিমাণ ছিল ৫২৩৭ কোটি টাকা। সেক্ষেত্রে শেয়ার পিছু লাভ ছিল ১৭.৮০ টাকা। সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানান, এ বার মোট ব্যবসার পরিমাণ ৭.২ শতাংশ বেড়ে হয়েছে ১,০৭,৯০৫ কোটি টাকা। খনিজ তেল উত্তোলন ও পরিশোধনের ব্যবসায় বিপলু লাভ হওয়ায় এত মুনাফা হয়েছে বলে জানান তিনি।

রিলায়েন্স গুজরাতের জামনগর শোধনাগারে যে পরিমাণ তেল শোধন করেছে, টাকার মূল্যে তা ৯৮,০৮১ কোটি টাকা। জামনগর শোধনাগারে ১ কোটি ৬৭ লক্ষ টন তেল শোধন করা হয়েছে। এ ছাড়া আমেরিকায় প্রাকৃতিক গ্যাসের ব্যবসা করেও ভালো অর্থ রোজগার করেছে তারা। তাই সংস্থার কর্মীরা এখন যথেষ্ট চমমনে।

পাশাপাশি, খুচরো ব্যবসাতেও ঘুরে দাঁড়িয়েছে রিলায়েন্স। গত অর্থবর্ষে যেখানে তাদের প্রথম ত্রৈমাসিকে ১৪ কোটি টাকা ক্ষতি হয়েছিল, সেখানে এ বার একই সময়ে মুনাফা হয়েছে ৮১ কোটি টাকা। রিলায়েন্সের বকেয়া ঋণ গত ৩০ জুন পর্যন্ত দাঁড়িয়েছে ১,৩৫,৭৬৯ কোটি টাকা। ২০১৪ সালের মার্চে তা ছিল ১,৩৮,৭৬১ কোটি টাকা। সব মিলিয়ে তাদের হাতে উদ্বৃত্ত নগদ ৮১,৫৫৯ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+