লোকসভার পর রাজ্যসভা, মোদীর বক্তব্য শুরু হতেই বিরোধীদের হট্টগোল

লোকসভার পরে রাজ্যসভা। প্রায় একই ছবি ধরা পড়ল বুধবার। সংসদ ভবনের রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে শুরু করেন। তাঁর বক্তব্যের শুরু হতেই চিৎকার করতে থাকেন বিরোধীরা।

বেলা বারোটা নাগাদ রাজ্যসভায় বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় বারের জন্য বিজেপি সরকারের উপরে ভরসা রেখেছে মানুষ। সে কারণে সাধারণ মানুষের জীবনের উন্নতির জন্য আগামী দিনে কাজ করতে হবে। এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল মঙ্গলবার লোকসভায় ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। গতকাল বিরোধীরা রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর পরেই লোকসভা ভবনে হইচই শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রায় গোটা সময়টাই বিরোধীরা হট্টগোল, চিৎকার, চেঁচামেচি করেন। এক সময় প্রধানমন্ত্রী বক্তব্য থামিয়ে বসে পর্যন্ত গিয়েছিলেন। স্পিকার ওম বিড়লা বিরোধীদের থামাতে পর্যন্ত পারেননি। বিরোধীরা লাগাতার হট্টগোল করে যান।

সেই একই ছবি ধরা পড়ল এদিন রাজ্যসভাতেও। রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে শুরু করেন। বিরোধীরা হট্টগোল করতে থাকেন। ক্রমশ সেই হট্টগোল আরও জোরালো হয়। আগামী পাঁচ বছর সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করবে। এই বক্তব্য রাখার পরপরই জোরালো হট্টগোল শোনা যায় বিরোধীদের দিক থেকে।

বিরোধীরা লাগাতার স্লোগান দিতে থাকেন। কিন্তু এদিন থামতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকর বিরোধীদের একাধিক বার থামতে অনুরোধ করেন। কিন্তু স্পিকারের কথাতেও কান
দেননি বিরোধীরা।

আরও দুই দশক দেশের ক্ষমতায় থাকবে বিজেপি। জোর গলায় এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা নেই বিরোধীদের। কংগ্রেসকে এদিনও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+