বাঁকুড়ায় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকার কাকে স্নান করিয়ে দিলেন?
প্রচন্ড গরমে বাঁকুড়া জেলায় হাঁসফাঁস অবস্থা। ৪০ ডিগ্রির উপরে রয়েছে তাপমাত্রা। সাধারণ এক গ্রামবাসী গাছতলায় চেয়ারে বসেছিলেন। পাশে এক বালতি জল রাখা ছিল। প্রচারে বেরিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ওই ব্যক্তিকে তিনি স্নান করিয়ে দিলেন।
হ্যাঁ প্রচারে বেরিয়ে এক সাধারণ মানুষকে স্নান করিয়ে দিয়েছেন বাঁকুড়ার বিদায়ী সাংসদ ডা: সুভাষ সরকার। ইন্দপুর ব্লকের কেরালা গ্রামে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই অশোক রায় নামে এক ব্যক্তিকে স্নান করিয়ে দিলেন বিজেপি প্রার্থী।

ভোটের লড়াইতে প্রচার ও জনসংযোগ এখন অন্যতম পন্থা। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। জন সাধারণের একজন হওয়ার চেষ্টা করছেন। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকার এর আগে একাধিক পদক্ষেপ করেছিলেন। জুতো পালিশ করতেও তাঁকে দেখা গিয়েছিল পয়লা বৈশাখের দিন। তবে এবার তিনি স্নান করিয়ে দিলেন সাধারণ মানুষকে। তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।
বৃহস্পতিবার বেলায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার ওই গ্রামে প্রচারে গিয়েছিলেন। তিনি কেন এই কাজ করলেন ? সেই উত্তর নিজেই দিয়েছেন বিজেপি প্রার্থী যদিও তৃণমূলের পক্ষ থেকে ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।
সুভাষ সরকার বলেন, তাপপ্রবাহ চলছে। কেরালা গ্রামে এক ব্যক্তি গাছের তলায় বসে রয়েছেন। তিনি গরমে কষ্ট পাচ্ছেন। ওই ব্যক্তির সামনে ঠান্ডা এক বালতি জল নামানো রয়েছে। দেখে মনে হল, তার স্নান করার ইচ্ছা আছে৷ তাই তাকে স্নানে সাহায্য করলাম।
বিজেপি সব সময় সাধারণ মানুষের পাশে আছে। এই দাবিও করেছেন সুভাষ সরকার। কিন্তু তৃণমূল এই বিষয়টি নিয়ে পালটা বক্তব্য রেখেছে। সাধারণ মানুষকে সাহায্য করে এভাবে প্রচার করা কেন? মানবিকতার কাজ করে কেন আলোচনা করা হচ্ছে? এই প্রশ্ন করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।












Click it and Unblock the Notifications