Taldangra By Election 2024: এক সময়ের 'লাল দূর্গ' তালডাংরায় জানেন এবার তৃণমূলের বাজি কে? বড় চমক শাসকের

Taldangra By Election 2024: ফের ভোটের দামামা বেজে উঠেছে বাঁকুড়ার জঙ্গল মহলে। প্রায় ছ'মাস 'বিধায়ক শূণ্য' থাকার পর আগামী ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজনৈতিক দল গুলির তরফেও যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্রার্থী নির্বাচন নিয়েও চলছে বিস্তর আলোচনা। তবে

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ডান বাম সমস্ত দলই একেবারে সাবধানী। একাধিক নাম নিয়ে চলছে আলোচনা। উল্লেখ্য, এক সময়ের 'লাল দূর্গ' হিসেবেই পরিচিত জেলার দক্ষিণের এই বিধানসভা কেন্দ্রটি (Taldangra By Election 2024) । বিগত ২০১১ সালে রাজ্য জুড়ে 'পরিবর্তনে'র হাওয়ার মাঝেও তালডাংরা কেন্দ্রে জয়ী হন সিপিআইএম প্রার্থী মনোরঞ্জন পাত্র।

Taldangra By Election 2024

তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দী কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থী অরুণ কুমার পাঠককে ৭ হাজার ১৬৫ ভোটে পরাজিত করে জয়ের হ্যাট্রিক করেন। যদিও তার ঠিক পাঁচ বছর পর ২০১৬ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি হাতছাড়া হয় বামেদের।

'বহিরাগত' প্রার্থী সমীর চক্রবর্ত্তীর কাছে ১৩ হাজার ৬৬৯ ভোটে পরাজিত হন 'প্রাক্তন' বিধায়ক সিপিআইএমের অমিয় পাত্র। পরে ২০২১-র নির্বাচনে 'বহিরাগত' প্রার্থীতেই আস্থা রাখে শাসক তৃণমূল। তাদের প্রার্থী অরুপ চক্রবর্ত্তী বিজেপির শ্যামল সরকারকে ১২ হাজার ৩৭৭ ভোটে পরাজিত করেন। পরে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করে জয়ী হন অরুপ। ফলে বিধায়ক পদ থেকে তাঁকে ইস্তফা দিতে হয়।

এবার ওই আসনেই উপনির্বাচন।

তবে আর 'বহিরাগত' নয়, স্থানীয় কাওকেই তালডাংরা কেন্দ্রে প্রার্থী করা হোক, দাবি ক্রমশ জোরালো হচ্ছে তৃণমূলের অন্দরে। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছেছে বলে খবর। ইতিমধ্যে অঞ্চল, ব্লক সভাপতি সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে এবিষয়ে বৈঠকও করেছেন জেলা তৃণমূল সভাপতি, সাংসদ অরুপ চক্রবর্ত্তী। তালডাংরায় তাঁর দলের প্রার্থী কে হবেন?

এবিষয়ে প্রশ্ন করা হলে অরুপ বলেন, ওই এলাকার কেউ প্রার্থী হোক এটাই স্থানীয় নেতা, কর্মীরা চাইছেন। আর সেটাই হবে। তবে শেষ কথা বলবেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, তিনিই প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে অরুপ চক্রবর্ত্তী জানান।

তবে একটি বিশেষ সূত্রের খবর, তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করতে পারে তারাশঙ্কর রায়কে। তারাশঙ্কর বর্তমানে দলের তালডাংরা ব্লক সভাপতি। ঘটনাচক্রে তিনি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়ের স্বামীও।

অন্যদিকে এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও তালডাংরা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অমিয় পাত্র বলেন, 'বরাবর আমরা স্থানীয়দেরই প্রার্থী করেছি। বিমানদা আমাদের দলের প্রার্থীর নাম ঘোষণা করবেন, অন্যদের মতো তাঁদের দলের প্রার্থীর নাম হাওয়ায় ওড়েনা' বলেও তিনি দাবি করেন।

বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের প্রতিক্রিয়া এবার তৃণমূল তাদের দলীয় প্রতীকের উপর আস্থা রাখতে পারছেনা। গোষ্ঠী দ্বন্দে জর্জরিত ওই দল পরাজয়ের ভয়েই তালডাংরা কেন্দ্রে স্থানীয় প্রার্থীর খোঁজ শুরু করেছে বলে তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+