পুরুলিয়ার ৭টি আসনের কোথায় এগিয়ে কোন ফুল, ভোটের আগে একনজরে পরিসংখ্যান

পুরুলিয়ার ৭টি আসনের কোথায় এগিয়ে কোন ফুল, ভোটের আগে একনজরে পরিসংখ্যান

ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় আবারও বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পুরুলিয়াতেই ২০১৯ সালে দুর্দান্ত ফল করেছিল বিজেপি। পুরুলিয়া লোকসভা আসনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো প্রায় ২ লক্ষেরও বেশি ভোটে হারিয়েছিলেন নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোকে। এই লোকসভা আসনের অন্তর্গত ৭টি বিধানসভা আসনের ৬টিতেই এগিয়ে ছিল বিজেপি। এই আবহে আসন্ন বিধানসভা নির্বাচনে পুরুলিয়া থেকে ৭ এ ৭ করতে মরিয়া বিজেপি। এছাড়া পুরুলিয়া জেলায় আরও দুটি আসন রয়েছে, বান্দোয়ান, রঘুনাথপুর।

কটি আসনে এগিয়ে বিজেপি?

কটি আসনে এগিয়ে বিজেপি?

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা আসন হল, পারা, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর। ২০১৯ সালে এই আসনগুলির মধ্যে একমাত্র মানবাজারেই তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। তাও মাত্র ১০ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে। বাকি ৬টি আসনেই বেশ ভালো ব্যবধানে এগিয়ে গেরুয়া শিবির।

পুরুলিয়া বিজেপির দিকে ঝুঁকতে শুরু করে

পুরুলিয়া বিজেপির দিকে ঝুঁকতে শুরু করে

এমন একটা আবহে পুরুলিয়ার মানুষ তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকতে শুরু করে৷ যার সরাসরি প্রভাব পড়ে উনিশের লোকসভা নির্বাচনে৷ তৃণমূলের হাত থেকে জেলার একমাত্র লোকসভা আসনটি ছিনিয়ে নেয় বিজেপি৷ মৃগাঙ্ক মাহাতর জায়গায় নতুন সাংসদ হন জ্যোতির্ময় সিং মাহাত৷ উনিশের লোকসভা ভোটের হিসাব অনুসারে, পুরুলিয়া জেলার মোট ন'টি (পুরুলিয়া, জয়পুর, কাশীপুর, বাঘমুণ্ডী, বলরামপুর, মানবাজার, বান্দোয়ান, রঘুনাথপুর ও পাড়া) বিধাসভা আসনের মধ্যে কেবলমাত্র মানবাজার বাদে বাকি সবকটিতেই এগিয়ে রয়েছে বিজেপি৷ অথচ ২০১৬ সালের ভোটে এই ন'টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটিতেই জিতেছিল তৃণমূল৷ বাকি দু'টি ঝুলিতে পুরেছিল কংগ্রেস৷

এবারের প্রেক্ষাপট একেবারে আলাদা

এবারের প্রেক্ষাপট একেবারে আলাদা

কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারে আলাদা৷ মনে করা হচ্ছে, পশ্চিমের রুখা-শুখা এই জেলায় এবার পদ্মের চাষই জমবে৷ ইতিমধ্যে বিজেপি যে প্রার্থীতালিকা ঘোষণা করেছে, সেই অনুযায়ী, কেবলমাত্র দু'টি আসন ছাড়া বাকি সাতটিতেই প্রার্থী নিয়ে বড় কোনও জটিলতা নেই৷ যে আসন দু'টি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তার মধ্যে একটি হল বাঘমুণ্ডী৷ যেটি আজসু (অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন)-কে ছেড়ে দিয়েছে বিজেপি৷ দলের এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় বিজেপির স্থানীয় নেতাকর্মীরা৷ তাঁরা চান, ওই আসনে এলাকারই কোনও প্রতিনিধিকে দাঁড় করাক দল৷

বিজেপির পাল্লা ভারী থাকবে?

বিজেপির পাল্লা ভারী থাকবে?

তা সত্ত্বেও এই অবস্থায় আগামী ২৭ মার্চ ভোট হলে বিজেপির পাল্লা ভারী থাকবে বলেই মত ওয়াকিবহাল মহলের৷ ফল নিয়ে আশাবাদী জেলার তৃণমূলস্তরের কর্মীরাও৷ প্রধানমন্ত্রীর আসন্ন পুরুলিয়া সফর নিয়ে উচ্ছ্বসিত তাঁরা৷ বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের অনুমান, মোদির সভার পর জেলায় বিজেপির প্রতি মানুষের ভরসা আরও বাড়বে৷ কাজ করার বাড়তি উৎসাহ পাবেন দলের নিচুতলার কর্মীরাও৷ তবে একইসঙ্গে ইতিউতি যে দু-একটা কোন্দল দেখা দিয়েছে, সেগুলোরও সমাধান করতে হবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+