রাজ্যকে নিয়ে 'গ্রেটার বাংলাদেশ' তৈরির চেষ্টা! ২১ জুলাইয়ের মঞ্চে মমতার মন্তব্যে আর কী বললেন সৌমিত্র খান

মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যকে 'গ্রেটার বাংলাদেশ'র তৈরির চেষ্টা করছেন। কলকাতার ধর্মতলায় দলের ২১ জুলাই শহিদ সমাবেশের মঞ্চে অগ্নিগর্ভ বাংলাদেশের অসহায় মানুষকে আশ্রয়দান প্রসঙ্গ নিয়ে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য বিষয়ে বিস্ফোরক দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র।

রবিবার সৌমিত্র খান বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে দলের কার্যকারিণী বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই তিনি একথা বলেন।

soumitra khan

  • কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, এদিন ধর্মতলায় ২১ জুলাই সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করে সেক্ষেত্রে তাদের আশ্রয় দেওয়া হবে। এটা রাষ্ট্রসংঘের নিয়ম। তবে তিনি বলেন, এব্যাপারে বেশি কিছু তিনি বলতে পারবেন না। কারণ বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র। এব্যাপারে যা বলার ভারত সরকার বলবে। বাংলাদেশের পরিস্থিতির জন্য নিজের সহমর্মিতার কথা তিনি জানান।

  • সহযোগিতায় পাশে

মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যদি কেউ পড়াশোনার জন্য গিয়ে থাকেন, কিংবা যদি কেউ এদেশে চিকিৎসার জন্য এসে থাকেন, তাহলে তাঁদেরকে সবরকমের সহযোগিতা করতে পাশে আছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে কেউ প্ররোচনায় পা দেবেন না।

  • সৌমিত্র খানের প্রতিক্রিয়া

সৌমিত্র এদিন ওই প্রসঙ্গে আরও বলেন, ১৭ কোটি বাংলাদেশির মধ্যে ৩ থেকে ৪ কোটিকে এদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীকে বিষয়টি রুখে দিতে অনুরোধ করবেন তিনি। আর তা করতে না পারলে দেশের সমূহ বিপদ বলেও তিনি দাবি করেন।

  • দলবদল নিয়ে সৌমিত্র খান

একই সঙ্গে যদুভট্ট মঞ্চ থেকে সৌমিত্র খাঁ দলবদল প্রসঙ্গে ফের আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, কোন কোন সময় দু'একটা তৃণমূলের নীতিকে ভালো বলেছি। তবে কখনোই তিনি তৃণমূলে যোগ দেবেন না বলে স্পষ্ট করেই জানিয়ে দেন।

প্রসঙ্গত, লোকসভা ভোটের পরে সৌমিত্র খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। তারপর গত ১৮ জুন সৌমিত্র খান তৃণমূল নেতা ভবতরণ চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। এরপর দিন দুয়েক আগে কুণাল ঘোষ দাবি করেছিলেন ২১ জুলাইয়ের মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপির দুই সাংসদ। তারপরেই সৌমিত্র খানকে নিয়ে জল্পনা তীব্র হয়। শনিবার সৌমিত্র খান সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন সত্য খবর পরিবেশন করুন। তিনি আরও বলেছিলেন সৌমিত্র খান লড়াই করতে জানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+