রবীন্দ্রনৃত্যে সুজাতা মণ্ডল, আবিরে রঙিন হয়ে বললেন, "আমি কালচারাল মানুষ"

"নবীন প্রাণের বসন্তে, ওরে আয় রে...." দোল উৎসবের সকালে মেতে উঠলেন সুজাতা মণ্ডল। প্রেমের উৎসব দোল। আরও রঙিন হওয়ার উৎসব দোল। আকাশে বাতাসে তখন আবীর উড়ছে। সেই আবীরের মেতে উঠেছেন সুজাতা।

রবীন্দ্রনাথ ঠাকুরের গানে তিনিও সামিল হলেন। দোলযাত্রার অনুষ্ঠানে অন্যদের সঙ্গে নৃত্যানুষ্ঠানে সামিল হলেন। আবীরে আরও রঙিন হয়ে উঠলেন। তিনি হয়ে উঠলেন আরও কালারফুল। হবেন নাই বা কেন? সুজাতা তো নিজেই বলেছেন, তিনি কালচারাল।

Sujata Mandal

সুজাতা মণ্ডল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। প্রাক্তন স্বামী বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে তাঁর লড়াই ওই কেন্দ্রেই। ফলে প্রচারের ঝাঁঝ শুরু থেকেই বাড়িয়ে রেখেছেন সুজাতা। আক্রমণাত্মক কথাও বলছেন সুজাতা মাঝেমধ্যে।

তবে আজ সোমবার সকালে যেন সব কিছু থেকে সাময়িক বিরতি। আজ আবীরের রঙে রঙিন হয়ে মেতে ওঠার পালা। সেই কারণে সুজাতা তৃণমূল কর্মী- সমর্থকদের সঙ্গেই সকাল থেকে মেতে উঠলেন আবীর খেলায়।

"সবুজের সঙ্গে থাকুন, তাতে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে।" সোমবার বিষ্ণুপুর শহরের পোড়া মাটির হাটে আবীর মেখে এই কথাই বললেন সুজাতা মণ্ডল। দলীয় নেতা, কর্মী, সমর্থকদের সঙ্গে দোল উৎসবে অংশ নিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। একই সঙ্গে তিনি নিজেকে 'দলের সৈনিক' দাবি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার আহ্বান জানান।

এদিন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে অন্য মেজাজে দেখা যায়। দলের প্রমীলা বাহিনীর সঙ্গে নৃত্যানুষ্ঠানে যোগ দেন। সঙ্গে দেদার আবির খেলা তো ছিলই। এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় সুজাতাকে। তিনি বলেন, "আমি একজন কালচারাল মানুষ। সংস্কৃতি নিয়ে থাকতে ভালোবাসি। অনেককে নাচতে দেখে আমিও একটু কোমর দোলালাম, নাচলাম। এর বাইরেও সারাদিন অনেক কিছু বাকি বলে জানান।"

ভোটের প্রচারে বেরিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। তৃণমূলকে ভোট না দিলে পরিষেবা পাওয়া যাবে না। এই ধরনের কথাও বলতে শোনা গিয়েছে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে। তাই নিয়ে বেশ কয়েক দিন বিতর্কও চলেছে। তবে দোলের দিন বিরোধীদের এইসব অভিযোগ কিছুই তিনি গায়ে মাখেননি। আবীরে রঙিন হয়েছেন সুজাতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+