Jadavpur University Death Case: রাজ্য সরকারের কোন দোষে এমন অবস্থা যাদবপুরের! 'ফাঁস' করলেন মোদীর মন্ত্রী

Jadavpur University Student Death: রাজ্য সরকারের অসহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউ.এ-র তালিকাভূক্ত হতে পারেনি। এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। যাদবপুর নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। তবে যাদবপুরের এহেন অবস্থার জন্যে রাজ্য সরকারকেই দায়ী করলেন কেন্দ্রীয়মন্ত্রী।

আজ মঙ্গলবার বাঁকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী সুভাষ সরকার। আর সেখান থেকেই যাদবপুর ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, রাজ্য সরকারের অসহযোগীতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউ.এ-র তালিকাভূক্ত হতে পারেনি।

যাদবপুরের গোপন তথ্য ফাঁস করলেন মোদীর মন্ত্রী

ওই তালিকায় এলে যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক লাভবান হতো। শুধু তাই নয়, সারা বিশ্বে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছড়িয়ে যেত বলেও এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে এদিন রাজ্যের শিক্ষা মন্ত্রীকে তাঁর সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

ওই জায়গার যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখতে দুই সরকারেরই প্রতিনিধি যাওয়ার দরকার আছে বলে তিনি জানান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোষ্টেলে 'বহিরাগত' প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর দায় বিশ্ববিদ্যালয়ের সবার। কেউ দায় এড়াতে পারেননা বলে তিনি দাবি করেন।

বলে রাখা প্রয়োজন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় ইতিমধ্যে একাধিক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। এমনকি নজরে রয়েছে আরও বেশ কয়েকজন। বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত চলছে।

এই অবস্থায় পকসো আইনে মামলা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কলকাতা পুলিশ কমিশনার কিছু জানাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+