Sawan Somwar 2024: শ্রাবণের সোমবারে ভক্তদের ভিড় মন্দিরে, রাতেই খোলা হল এক্তেশ্বর মন্দিরের দরজা
Sawan Somwar 2024: শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এদিন সকাল থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন শিব মন্দির গুলিতে ভক্তদের ভীড়। শুধুমাত্র ভোলেবাবার প্রতি বিশ্বাস আর ভক্তিতেই শিশু থেকে বৃদ্ধ এমনকি মহিলারাও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে আরাধ্য ভোলা মহেশ্বরের কাছে।
পুরানে কথিত আছে, এই শ্রাবণ মাসেই হয়েছিলো সমুদ্র মন্থন। দেবাসুরের দ্বৈত সমুদ্র মন্থনে অসংখ্য মূল্যবান জিনিসের সাথে উঠে এসেছিল হলাহল বিষ। ওই বিষের ভাগ অসুরকূল কিম্বা দেবতারা কেউই নিতে রাজি হননি।

এই অবস্থায় সেই বিষ পান করে নিজের কন্ঠে ধারন করে সমগ্র বিশ্বকে রক্ষা করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। সেকারেই এই মাস (Sawan Somwar 2024) তার জন্য উৎসর্গীকৃত বলে অনেকে মনে করেন।
আবার অন্য মতও আছে। দ্বিতীয় মতটি হলো, সতী দেহত্যাগের পর পার্বতী রুপে জন্ম নেন। এই শ্রাবণ মাসেই শিব ও পার্বতীর পূনর্মিলন ঘটে। অনেকেই মনে করেন এই মাসে শিব মর্ত্যে নিজের শ্বশুর বাড়িতে আসেন। আর তাই ভক্তি আর ভালোবাসা শিব আরাধনায় মেতে ওঠেন মানুষ।
এদিন সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বর শিব মন্দিরে পূণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। শুশুনিয়া থেকে পায়ে হেঁটে নিয়ে আসা জল দেবাদিদেবের মাথায় ঢালছেন প্রত্যেকেই। সঙ্গে চলছে বিশেষ পূজাপাঠও। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবার অন্তত লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে, ভীড়ের চাপে রাত সাড়ে ১১ টাতেই মন্দির দরজা খুলতে হয়।
#WATCH | Gujarat: Special aarti performed at Somnath Temple in Gir Somnath, on the first Monday of 'Sawan' month.
— ANI (@ANI) August 5, 2024
(Source: Somnath Mahadev Temple Trust) pic.twitter.com/moiFHG4oA9
যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দীর্ঘ পথ জল নিয়ে হাঁটতে তেমন কোন অসুবিধা হয়না, বলছেন শিব ভক্তরা। শুশুনিয়া থেকে পায়ে হেঁটে বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বর শিব মন্দিরে তাদের আরাধ্য দেবতার কাছে যাওয়ার পথে সুব্রত কুণ্ডু, সোমা কুণ্ডুরা বলেন, বাবা ভোলানাথের কাছে পারিবারিক সুখ, শান্তি, সুস্থতা কামনার পাশাপাশি বর্তমান সময়ে কর্মসংস্থানের প্রার্থণাও তারা করছেন। তাঁদের বিশ্বাস দেবাদিদেব মহাদেব মনোস্কামনা পূর্ণ করবেন এমনটাই তারা জানিয়েছেন।
#WATCH | Gujarat: Devotees offer prayers at Parmeshwar Mahadev temple in Ahmedabad, on the first Monday of 'Sawan' month. pic.twitter.com/yNa7U7aZKX
— ANI (@ANI) August 5, 2024
শুধু বাঁকুড়া নয়, বাংলার সমস্ত শিবমন্দিরেই ছবিটা এক। সকাল থেকে ভক্তদের ভীড়। এমনকি দেশের অন্যান্য মন্দিরগুলিতেও ভিড় ভোররাত থেকে।












Click it and Unblock the Notifications