করোনার বিরুদ্ধে লড়াই করতে বাঁকুড়ায় চালু হল প্লাজমা সংগ্রহের কাজ
বাঁকুড়ায় চালু হল প্লাজমা সংগ্রহের কাজ
করোনা ভাইরাস যে হারে দেশে বেড়ে চলেছে, তা নিয়ে উদ্বেগে রয়েছে দেশ। এরকম পরিস্থিতিতে ওষুধ বা ভ্যাকসিন যতদিন না আসছে, ততদিন করোনা রোগীকে বাঁচানোর জন্য অ্যান্টিবডি খুবই গুরুত্বপূর্ণ, যা প্লাজমা থেকে পাওয়া যায়। করোনা রোগীর প্রাণ বাঁচাতে তাই বাঁকুড়ায় শুরু হল প্লাজমা সংগ্রহের কাজ।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হয়েছে এই উদ্যোগ। স্বাস্থ্য বিভাগ ও আইসিএমআরের নির্দেশিকা মেনে করোনায় ২৮ দিন আগে সুস্থ হয়ে যাওয়া রোগীর রক্ত থেকে প্লাজমা নেওয়া হবে। এর জন্য হাসপাতালের পক্ষ থেকে ভ্রাম্যমান বাস চালু করা হয়েছে। যেটি বাঁকুড়ার বিভিন্ন অঞ্চল ঘুরে সুস্থ করোনা রোগীর প্লাজমা সংগ্রহ করবে।
এই প্লাজমা থেকেই করোনা রোগীর দেহে উৎপন্ন হবে অ্যান্টিবডি। এক ব্যক্তির শরীর থেকে নেওয়া ২০০ থেকে ২৫০ মিলিমিটার প্লাজমা ৪–৫ জন করোনা রোগীর চিকিৎসায় সহায়তা করতে পারে। বাঁকুড়াবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।












Click it and Unblock the Notifications