প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ! বিষ্ণুপুরের উন্নয়নের জন্য দাবিপত্র সৌমিত্র খাঁর
উন্নত ভারতের জন্য উন্নত বাংলার প্রয়োজনীয়তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বারো বিজেপি সাংসদের বৈঠক। সেই বৈঠকের মধ্যেই নিজের এলাকা উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবিপত্র বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। এব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৌমিত্র খাঁ।
সেখানে তিনি বলেছেন, অষ্টাদশ লোকসভায় বিজেপির প্রতীকে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত ১২ জন সাংসদ একত্রিত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করেছেন। এই সাক্ষাৎ-পর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামীদিনে পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে বিজেপি সাংসদদের আরও কাজ করতে অনুপ্রাণিত করেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

এর পাশাপাশি বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এবং সংসদীয় কাজের ক্ষেত্রে কী ভাবে সংকীর্ণ রাজনীতি বারংবার প্রতিবন্ধকতার সৃষ্টি করছে সেই বিষয়ে আবারও অবগত করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য জুড়ে যেভাবে সংঘটিত দুর্নীতি চলছে তার বিষয়ে অবগত করিয়ে প্রধানমন্ত্রীকে দুর্নীতি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানানো হয়েচে বলে জানিয়েছেন সৌমিত্র খান।
এলাকার উন্নয়ন নিয়ে দাবিপত্র
এই আলোচনার ফাঁকেই বিষ্ণুপুর, দুর্গাপুর, বাঁকুড়া-সহ তাঁর সংসদীয় ক্ষেত্রের আরও উন্নয়নের স্বার্থে বিষ্ণুপুরের ব্রিটিশ এয়ারপোর্ট তথা বিষ্ণুপুর এয়ারোড্রোম এর পরিত্যক্ত প্রায় ২০০০ একর জমি ব্যবহার করে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম অথবা ডিআরডিও-র উৎপাদন কেন্দ্র, বেলিয়াতোড়-দুর্গাপুর, বাঁকুড়া-রানীগঞ্জ নতুন রেলপথ নির্মাণে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছেন সৌমিত্র খান।
এছাড়াও কৃষি কাজে জলসেচের সুবিধা, মৎস্য পালনের সুবিধা-সহ একাধিক কারণে প্রকাশ ঘাট ব্রিজ, রাঙ্গামাটি-রণডিয়া ব্রিজ, সোনামুখী-পানঘর বাঁধ নির্মাণ ও সংরক্ষণের আবেদনের সঙ্গে সঙ্গে যমুনা বাঁধ, শ্যাম বাঁধ, কালিন্দী বাঁধ, লাল বাঁধ, কৃষ্ণ বাঁধ, গাতার বাঁধ এবং পোকা বাঁধ-এর সংরক্ষণ ও সৌন্দর্যকরণের আবেদন তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।
সৌমিত্র খান বলেছেন, তিনি দৃঢ় প্রত্যয়ী, বিগত ১০ বছর ধরে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশের সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর সংসদীয় এলাকা জুড়ে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে উন্নয়নের কাজ চলছে, আগামীদিনেও আরও অনেক, অনেক উন্নয়নের পরিকল্পনায় তাঁর বিষ্ণুপুর সংসদীয় এলাকাকে সমৃদ্ধ করতে পারবেন।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
ইডেনে প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল পাঞ্জাব ম্যাচ, বরুণ দেবের কৃপায় পয়েন্টের খাতা খুলল কেকেআর -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!











Click it and Unblock the Notifications