‘আন্ডার প্রসেস ব্যাপারটা কী?' কোন কাজে কত ঘুষ প্রশাসনের বৈঠকই ফাঁস করলেন মমতাই
রাজ্যে পালাবদলের পর থেকেই 'নবান্ন'কে কার্যত সঙ্গে করেই ঘরেন রাজ্যের প্রশাসন প্রধান। একেবারে এলাকার কথা শুনে সঙ্গে সঙ্গে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। তেমনই বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়জয়কারের পর
রাজ্যে পালাবদলের পর থেকেই 'নবান্ন'কে কার্যত সঙ্গে করেই ঘরেন রাজ্যের প্রশাসন প্রধান। একেবারে এলাকার কথা শুনে সঙ্গে সঙ্গে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। তেমনই বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়জয়কারের পর ফের একবার জেলা প্রশাসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া এবং বাঁকুড়া সফরে গিয়েছেন তিনি।

আর সেখানে দাঁড়িয়েই সাধারণ মানুষের কাজে দালালদের দৈরাত্ব হাতেনাতে ধরলেন প্রশাসনিক প্রধান।
বলে রাখা প্রয়োজন, পুরুলিয়াতে প্রশাসনিক সভায় সোমবার দুপুরে যোগ দেন। আর সেই মঞ্চ থেকেই রীতিমত আক্রমণাত্বক হয়ে উঠেন মুখ্যমন্ত্রী। কারণ গত কয়েকদিন ধরে লাগাতার এলাকার ক্ষোভ অসন্তোষের বিষয়ে খোঁজখবর নিয়েছেন তিনি। এমনকি এদিন মঞ্চেই ওঠেন একাধিক প্রমাণ্য নথি নিয়ে। যেখানে মানুষ সরকারি দফতরে গিয়ে কাজ পাচ্ছেন না। সেই সমস্ত অভিযোগ পত্র আসে প্রশাসনিক প্রধানের কাছে। আর সেগুলিকে তুলে ধরে একেবারে প্রশাসনিক আধিকারিকদের তুলোধনা করেন তিনি।
শুধু তাই নয়, কোন কাজের জন্যে কত টাকা ঘুষ দিতে হয় সাধারণ মানুষকে সে বিষয়ে তথ্য তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা দেখে রীতিমত চমকে যান তিনি। কেন নেওয়া হয় এই টাকা সে বিষয়ে বিস্তাতিত তথ্য সরকারি আধিকারিকদের কাছে জানতে চান। যা দেখে রীতিমত সরকারি আধিকারিকরাও হকচকিয়ে যান।
মমতার মন্তব্য, আগে জানতাম পলিটিক্যাল পার্টির দলের লোকজনই চুরি করে... কার্যত সরকারি কর্মীরা এভাবে যে এভাবে চুরি করেন যা দেখে একেবারে চমকে যান মমতাও। বিষয়টি দ্রুত দেখার নির্দেশ দেন তিনি।
শুধু তাই নয় এদিন প্রশাসনিক সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ''অনেক কাজ দেখছি, বলা হচ্ছে, আন্ডার প্রসেস। আরে এই আন্ডার প্রসেস ব্যাপারটা কী? খায় না মাথায় দেয়?" তাঁর এই প্রশ্নেই স্পষ্ট, তিনি ঠিক কী চাইছেন। বলে রাখা প্রয়োজন, বেশ কয়েকটি প্রকল্পের বিষয়ে জানতে চান মমতা। আর সেখানেই তাঁকে সরকারি আধিকারিকরা জানান, আন্ডার প্রসেস।
শুধু তাই নয়, কাগজ কলমেও দেখেন লেখা আছে আন্ডার প্রসেস। আর যা দেখে একেবারে ক্ষুব্ধ হন মমতা। সামনেই পঞ্চায়েত নির্বাচন বাংলা। আর এই নির্বাচনকে সামনে রেখেই এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সন্ত্রাস নয়, মানুষের পাশে থেকে লড়াই করতে চান তিনি। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে জেলা নেতা-কর্মীদের নিজেদের টাস্ক বেঁধে দিয়েছেন মমতা।
সেখানে সরকারি কাজ যাতে কোনও লাল ফিতে জালে না জড়িয়ে থাকে সে বিষয়টি স্পষ্ট বুঝিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।












Click it and Unblock the Notifications