সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উস্কানি দিলে কলকাতায় হামলা হবে। শনিবার সিয়ালকোটে সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় তিনি অভিযোগ করেন, ভারত একটি 'ফলস ফ্ল্যাগ’ অপারেশন চালানোর চেষ্টা করতে পারে।

আসিফ বলেন, যদি এবার ভারত কোনো 'ফলস ফ্ল্যাগ' অপারেশনের চেষ্টা করে, তাহলে আমরা হামলা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। পিটিআইয়ের খবর অনুযায়ী, লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে সিয়ালকোটে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেছেন।

আসিফ দাবি করেছেন, ভারত স্থানীয় অপারেটিভ ব্যবহার করে এমন কোনো ঘটনা ঘটাতে পারে। তবে তিনি তার এই গুরুতর অভিযোগের সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একদিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো 'দুঃসাহসিক’ কাজের জন্য 'অভূতপূর্ব ও সিদ্ধান্তমূলক’ জবাবের হুঁশিয়ারি দিয়েছিলেন। আসিফের এই বক্তব্য তারই প্রেক্ষিতে এসেছে।

প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দিনের সংঘাত হয়েছিল। তারপর না পেরে পিছিয়ে যায় পাকিস্তানই। সেই থেকেই দুই দেশের মধ্যে এই দীর্ঘদিনের উত্তেজনা বিদ্যমান রয়েছে।

পহেলগাঁও হামলারও বর্ষপূর্তি হতে চলেছে। সেদেশের সরকারের মদতে জঙ্গিদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা যে পাকিস্তানেরই কাজ, তা অবশ্য প্রমাণ সহ ভারত সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+