Indian Rail: ৩৫ বছর ধরে আন্দোলন, কথা রাখল রেল! বদলে যাবে গোটা এলাকার ছবিটাই

Indian Rail: দীর্ঘদিনের দাবি মেনেছে ভারতীয় রেল! তৈরি হচ্ছে কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশন। আর সেই নির্ম্মীয়মান কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশন পরিদর্শণ করলেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা। ছাতনা এবং বাঁকুড়া স্টেশনের মাঝখানে শহরের কাটজুড়িডাঙ্গা।

আর সেই হল্ট স্টেশন পরিদর্শণে যান রেলের (Indian Rail) ওই আধিকারিক। বৃহস্পতিবার সকালেই তিনি ওই হল্ট স্টেশনে পৌঁছে যান। ঘুরে দেখেন নির্ম্মীয়মান স্টেশনটি। শুধু তাই নয়, কথা বলেন রেলের অন্যান্য আধিকারিকদের সঙ্গে। বুঝে নেন পুরো বিষয়টি।

Indian Rail

প্রসঙ্গত, বাঁকুড়া স্টেশন অবস্থানগত দিক থেকে জনবহুল এলাকায় রয়েছে। আর তা হওয়ায় নানান দিক থেকে রেলযাত্রীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছিলেন। এই অবস্থায় শহরের কাটজুড়িডাঙ্গা এলাকায় হল্ট স্টেশনের (Indian Rail) দাবিতে দীর্ঘ ৩৫ বছর ধরে আন্দোলন করছিলেন এলাকার মানুষ। একের পর এক আশ্বাস-প্রতিশ্রুতি জুটেছে! সময় গিয়েছে কালের নিয়মে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

যদি এই হল্ট স্টেশন (Indian Rail) নিয়ে দীর্ঘ দিন আন্দোলন করেছে বিজেপি। এমনকি বিষয়টি নিয়ে উদযোগ নেন স্থানীয় সাংসদ সুভাষ সরকার। কথা বলেন রেলমন্ত্রক এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে। দফায় দফায় বৈঠক শেষে সত্যি হচ্ছে স্বপ্ন। ২০২১ এর ১১ ফেব্রুয়ারি এই হল্ট স্টেশনের (Indian Rail) শিলান্যাস করেন সাংসদ ডাঃ সুভাষ সরকার।

পরে নিজস্ব গতিতে প্রস্তাবিত হল্ট স্টেশনের পরিকাঠামো তৈরীর কাজ শুরু হয়। এদিন হল্ট স্টেশন পরিদর্শণে এসে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, এই হল্ট স্টেশনে ফুট ওভার ব্রীজ, যাত্রী শেড তৈরীর কাজ বাকি। খুব শীঘ্রই তা তৈরী হবে।

তবে ঠিক কখন এই পরিষেবা শুরু হবে এখনই বলা সম্ভব নয় বলে তিনি জানান। যেভাবে কাজ চলছে খুব শীঘ্রই এই হল্ট স্টেশনের (Indian Rail) কাজ শেষ হবে বলেই মনে করা হচ্ছে। আর এই হল্ট স্টেশন খুলে দিলে এলাকার মানুষের ব্যাপক সুবিধা হবে। শুধু তাই নয়, অর্থনৈতিক ভাবেও এই এলাকার নানা রকম উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+