সাইকেল নিয়ে বিষ্ণুপুরের রাস্তায় প্রচারে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
নির্বাচনে তার বিরুদ্ধে লড়াই করছেন প্রাক্তন স্ত্রী। সৌমিত্র খাঁ যেন এবার মানুষের ভোট না পান। তিনি যেন এবার আর জিততে না পারেন। এমনই বার্তা দিচ্ছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
সেই কারণে এবার নিজেই জনসংযোগে নেমেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভা আসনে তিনি জিতবেন। এই কথা জোর গলায় তিনি দাবি করছেন। তবে পথে নেমে প্রচারে কসুর করছেন না সৌমিত্র খাঁ।

বুধবার রাজ্যজুড়েই বৃষ্টি চলছে বিভিন্ন সময়। সকালে বিষ্ণুপুরেও বৃষ্টি হয়েছে। তাও তিনি প্রচারে বেরিয়েছেন। এবার আর চার চাকার গাড়ি নয়, সাইকেল। হ্যাঁ, সাইকেল নিয়েই বুধবার সকালে প্রচার করলেন সৌমিত্র।
ভোট বড় বালাই। 'আমি তোমাদেরই লোক'। এই কথা প্রমাণের চেষ্টায় সব রাজনৈতিক নেতা- প্রার্থী। জনতা জনার্দনের মন পেতে গাড়ি ছেড়ে সাইকেলে চেপে ভোট প্রচার ও জনসংযোগে নেমে পড়লেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
বুধবার বৃষ্টিভেজা বিষ্ণুপুরের রাস্তায় কখনও তিনি সাইকেল চালালেন। আবার কখনও সেই সাইকেল নিয়ে পায়ে হেঁটেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন তিনি। এদিন বিষ্ণুপুর শহরে দলীয় কার্যালয় থেকে কলেজ মোড় পর্যন্ত এইভাবে জন সংযোগ করেন তিনি।
পথে সাধারণ মানুষদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন, হাত মেলান। দোকানদার থেকে হঠাৎ দেখা হয়ে যাওয়া তৃণমূল নেতা সকলের সঙ্গেই কুশল বিনিময় করেন তিনি। এরই ফাঁকে একটি সাইকেল সারাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে যান। নিজের সাইকেলটি ঠিক আছে কী না, তাও দেখিয়ে নেন।
গাড়ি ছেড়ে সাইকেল নিয়ে নির্বাচনী প্রচারে কেন? তাঁর যুক্তি, পরিবেশ দূষণের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। তাই পরিবেশ বান্ধব ই-সাইকেলই আস্থা রেখেছেন। একই সঙ্গে স্বাস্থ্যের কথা চিন্তা করে তিনি নিয়মিত সাইকেল চালান বলে দাবি করেন।












Click it and Unblock the Notifications