ছাগলের চার নম্বর বাচ্চা দেশদ্রোহী সিপিএম! টাকা খায় তৃণমূলের থেকে, বিস্ফোরক বিজেপি বিধায়ক
Bengal BJP Mla: 'ছাগলের চার নম্বর বাচ্চা, সিপিএম দেশদ্রোহী! ঠেঙ্গাতে হলে ওদেরকেই আগে ঠেঙ্গাতে হবে' ঠিক এই ভাষাতেই সিপিআইএমকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক তথা ওই দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা। তিনি বাঁকুড়ার ওন্দার বিধায়ক।
তাঁর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। একেবারে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি।

ওন্দার রতনপুর বাজারে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপির তরফে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। আর ওই সভায় বক্তব্য রাখছিলেন অমরনাথ শাখা। আর সেই সময় কার্যত শালীনতার সীমা ছাড়ান তিনি (Bengal BJP Mla) ।
একেবারে নজিরবিহীন ভাবে এবং কু-ভাষায় শাসকদল এবং বিরোধী সিপিএমকে আক্রমণ করতে শোনা যায় বিজেপি বিধায়ককে। বলেন, 'ছাগলের চার নম্বর বাচ্ছা, সিপিএম দেশদ্রোহী! ঠেঙ্গাতে হলে ওদেরকেই আগে ঠেঙ্গাতে হবে'। শুধু সিপিআইএম নয়, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি।
তাঁকে 'মমতা বেগম' বলে আক্রমণের পাশাপাশি 'গঙ্গা ডিঙ্গানো পার্টি' বলেও কটাক্ষ করেন তিনি (Bengal BJP Mla)। একই সঙ্গে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে এক সময়ের বীরভূমের 'বেতাজ বাদশা' অনুব্রত মণ্ডলকেও আক্রমণ করে বক্তব্য রাখেন তিনি।
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এটাই বিজেপির সংস্কৃতি। গুণ্ডাদের ভাষায় বিজেপি বিধায়ক কথা বলছেন। অন্যদিকে বাম এক নেতার কথায়, মানুষ সব দেখতে পাচ্ছে। আগামীদিনে মানুষ এদের জবাব দেবে। যদিও নিজের এহেন মন্তব্যে অনড় বিজেপি বিধায়ক।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরনাথ শাখার আরও দাবি, 'বিজেপির কিছু নেতার আশ্রয়ে থাকা সিপিএম পঞ্চায়েত ভোটে তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে তাদের জিতিয়েছে'। আর এহেন মন্তব্য নতুন করে ফের একবার বিতর্ক তৈরি করেছে। যদিও এই বিষয়ে বঙ্গ বিজেপি কোনও নেতার মন্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications