Amrit Bharat Station Scheme: ত্রিশ কোটি টাকায় বদলে যাচ্ছে বাঁকুড়া স্টেশন! কেমন হচ্ছে সেই কাজ
Amrit Bharat Station Scheme: সারা দেশজুড়েই রেলের ব্যাপক উন্নয়ন করা হচ্ছে! পরিকাঠামো থেকে সিগন্যালিং সহ একাধিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। এমনকি অমৃত ভারত স্কিমে দেশের একাধিক রেল স্টেশনের উন্নয়ন করা হচ্ছে। আর সেই তালিকায় বাংলার একাধিক রেল স্টেশন (India Rail) রয়েছে।
রয়েছে আদ্রা ডিভিশনের বেশ কয়েকটি রেল স্টেশন। আর সেই কাজগুলি অমৃত ভারত স্কিমের (Amrit Bharat Station Scheme) মাধ্যমে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

আদ্রা ডিভিশনের বাঁকুড়া সহ বেশ কয়েকটি রেল স্টেশন রয়েছে। সম্প্রতি বাঁকুড়া স্টেশনে তৃতীয় একটি লিফটের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজের বিষয়ে বিস্তারিত জানান। বলেন, যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে স্টেশনগুলির।
একই সঙ্গে বাঁকুড়া স্টেশনেরও মান উন্নয়ন (Amrit Bharat Station Scheme) ঘটনানো হচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, স্টেশনে মোট তিনটি লিফট চালু হয়েছে। এর ফলে প্রবীণ নাগরীকদের সুবিধা হবে। একই সঙ্গে অমৃত ভারত প্রকল্পে (Amrit Bharat Station Scheme) বাঁকুড়া স্টেশনের জন্য তিরিশ কোটি টাকা রেল দফতর অনুমোদন করেছে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
আর সেই টাকাতেই এই কাজ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে উপস্থিত রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, অমৃত ভারত প্রকল্পে (Amrit Bharat Station Scheme) এই স্টেশনে চলমান সিঁড়ির পাশাপাশি যাত্রীনিবাস তৈরী হবে। এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে তিনি জানান।

শুধু বাঁকুড়া নয়, অমৃত ভারত প্রকল্পে (Amrit Bharat Station Scheme) একাধিক স্টেশনের কাজ করা হচ্ছে। আর সেই কাজের আপডেট রেলের তরফে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত মাসখানেক আগে অমৃত ভারত প্রকল্পের (Amrit Bharat Station Scheme) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই প্রকল্পে কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আর সেই টাকায় শিয়ালদহ সহ বাংলার একাধিক স্টেশন একেবারে বিশ্বমানের তৈরি হবে। থাকবে অত্যাধুনিক মিটিং রুম সহ অতিথি নিবাশ। আর এই প্রকল্পের আওতায় (Amrit Bharat Station Scheme) বাঁকুড়া ছাড়াও আছে ক্যানিং, দিঘা সহ এমন জেলার বহু স্টেশন। লোকসভা নির্বাচনের আগেই এই কাজ শেষ করার টার্গেট রেলের।












Click it and Unblock the Notifications