বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ! খবরের সত্যতা নিয়ে কী বললেন কোতুলপুরের বিধায়ক
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এমনই জল্পনা শুরু হয়েছিল বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি নেতাকে ঘিরে। কিন্তু সেটা যে একেবারেই সত্যি নয় তা স্পষ্ট করে দিলেন বিধায়ক নিজেই। বাঁকুড়ার কোতুলপুরে বিধায়ক হরকালী প্রতিহার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ 'অসত্য' বলে দাবি খোদ বিজেপি বিধায়কের। রবিবার বাঁকুড়ায় তিনি বলেন, আমার নামে যা রটছে 'তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ফালতু খবর'। আমি বিজেপিতেই আছি।

এরপরেই সংবাদমাধ্যমের দিকে অভিযোগের আঙ্গুল তুলে তিনি বলেন, এক শ্রেণীর মিডিয়া অপপ্রচার করছে। তাদের কোন খবর নেই, তাই এই ধরণের খবর করছে। তিনি বিজেপিতেই আছেন বলে দাবি করেন। প্রসঙ্গতক উল্লেখ্য গতকাল নন্দীগ্রামের বিজেপি নেতার দল বদল নিয়েও জল্পনা শুরু হয়েছিল।
বিজেপি নেতা ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। তারপরেই জল্পনা শুরু হয়েছিল তিনি হয়তো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কিন্তু সেই ফেসবুক পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন তিনি। তিনি জানিয়ে দেন কোনও রাজনৈতিক দলে তিনি যাচ্ছেন না। বিজেপিতেই থাকছেন এবং বিজেপি কর্মীদের ভালবাসার কারণেই তিনি বিজেপি ছেড়ে যেতে রাজি নন।












Click it and Unblock the Notifications