Bankura: 'কী কাজ করেছেন ৫ বছরে?' প্রশ্ন করায় তৃণমূল নেতার সঙ্গে কী করলেন বিজেপি প্রার্থী?

হুড খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের টিকিটে নির্বাচিত এক পঞ্চায়েত সমিতির সদস্যকে 'গলা ধাক্কা' দেওয়ার অভিযোগ উঠলো বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে। এমনকি তাঁর প্রচার সঙ্গীরা আবীর চন্দ্র মণ্ডল নামে ওই তৃণমূল নেতাকে মারধোর করেছে বলে অভিযোগ।

আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল'। যদিও 'ভাইরাল' ওই ভিডিও-র সত্যতা যাচাই করিনি আমরা।
নিজেকে আইনজীবি দাবি করে ছাতনা পঞ্চায়েত সমিতির সদস্য আবীর মণ্ডলের দাবি, ছাতনার জগন্নাথপুর মোড়ে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারকে আমি প্রশ্ন করেছিলাম বিগত পাঁচ বছরে আপনি কি করেছেন? এই কথা শুনেই ক্ষিপ্ত সুভাষ সরকার আমাকে গলাধাক্কা দেন।

BJP

পরে তাঁর প্রচারসঙ্গীরা আমাকে, আমাদের দলের কর্মী ও আমার আপ্তসহায়ককে মারধোর করে। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন, এবার নির্বাচন কমিশনকেও জানাবেন বলে জানান। গত লোকসভা নির্বাচনে সায়ন্তিকাকে হারিয়ে বাঁকুড়া কেন্দ্রে জয়ী হয়েছিলেন সুভাষ সরকার। প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন তিনি। সকাল বিকেল প্রচারের ময়দানে নেমে পড়ছেন তিনি।

এবিষয়ে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই এলাকায় প্রচুর কাজ হয়েছে, সেটা ওদের হজম হচ্ছেনা। আর ব্যক্তির হাতে 'পাঞ্চ ছিল'। বিষয়টি বুঝতে পেরেই দলের মহিলা কর্মীরা ওকে তেড়ে গেছেন বলেও তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+