'তৃণমূল আর রাস্তায় নামবে না', অভিমানের কথা বলেও প্রচ্ছন্ন হুমকি অভিষেকের মুখে!

মুখে 'অভিমানে'র কথা বলেও সাধারণ মানুষকে প্রচ্ছন্ন হুমকি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে আজ বুধবার বাঁকুড়ার ওন্দায় দলীয় এক জনসভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর সেই সভা থেকেই বাঁকুড়ার মানুষকে নরমে-গরমে বার্তা দিলেন তিনি। ওই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, ২০১৯ ও ২০২১ এ আমাদের উপর আপনারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু আমরা আপনাদের থেকে মুখ ফেরাইনি। কিন্তু ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে আপনার অধিকার আছে যাকে ইচ্ছা ভোট দেবেন, আপনার অধিকারের স্বার্থে যদি ভোট না দেন তবে আপনার অধিকার নিয়ে তৃণমূল আর রাস্তায় নামবে না।

Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও এরপরেই অভিষেক ওই সভা মঞ্চ থেকেই বলেন, এটা অভিমান হিসেবে বলে গেলাম।

দলের 'সর্বভারতীয়' তকমা হারানোর পর এদিনই প্রথম প্রকাশ্য জনসভায় যোগ দেন অভিষেক। এদিন তিনি আরও বলেন, আগামী ভোট বাংলার অধিকারকে সামনে রেখে হবে। পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রার্থী দেবে। তবে কাকে ভোট দেবেন তা আপনার ব্যাপার।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে বিজেপির রাজ্য সহ সভাপতি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন। তিনি বলেন, 'এরা বাড়ির লক্ষীকেও রাখতে পারেনা। সুজাতা চলে এসেছে। যে বাড়ির লক্ষীকে রাখতে পারেনা সে লক্ষীর ভাণ্ডারকে আক্রমণ করছে!

বাঁকুড়ার দুই বিজেপি সাংসদকে আক্রমণ করে অভিষেক এদিন বলেন, সুভাষ সরকার, সৌমিত্র খাঁদের মাটিতে দেখা যায়না। কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে তৃণমূল ছিল। সুখের বা আনন্দের সময় তৃণমূলকে না পেলেও দুঃখের দিনে তৃণমূল থাকবে বলে তিনি জানান।

Abhishek Banerjee

অন্যদিকে দুর্নীতি ইস্যুতেও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাম-বিজেপিকে তীব্র আক্রমণ শানান। তবে এখন অবস্থার অনেক বদল হয়েছে। এমনকি এখন সুশাসন ফিরে এদেছে বলেও দাবি তাঁর। আর তা বলতে গিয়ে স্থানীয় বিজেপি বিধায়কদের কেলেঙ্কারির কথা তুলে ধরেন অভিষেক। আর তা তুলে ধরে কথা বলতে গিয়ে তিনি বলেন, তৃণমূল দুর্নীতিকে প্রশয় দেয় না। কেলেঙ্কারি দেখলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করে দেওয়া হয়।

অন্যদিকে পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন নিয়েও মানুষকে বার্তা দেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। কীভাবে মানুষের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া হবে তা আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+