আসানসোলের আরএসএস দফতরের কী কী কাগজ আছে? নথি চাইল পুরনিগম
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। আসানসোলে পুকুর ভরাট করে আরএসএস ভবন তৈরি করা হয়েছে।মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর এবার নড়েচড়ে বসল প্রশাসন। আরএসএস ভবনে প্রয়োজনীয় নথি চেয়ে নোটিশ পাঠাল আসানসোল পুরনিগম।
শুক্রবার ওই আরএসএস ভবনে নোটিশ পাঠানো হয়েছে৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে। ব্লিডিং প্ল্যান এবং হোল্ডিং ট্যাস্ক - এর কাগজ চাওয়া হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসানসোল পুরনিগমে জমা দিতে বলা হয়েছে। আসানসোল পুরনিগমের তরফে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরএসএস- এর আইনি উপদেষ্টা পীযূষ কান্তি গোস্বামী।
আসানসোল পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সাউথ ধাদকার জেসি বোস লেনে আরএসএস - এর এই ভবন। এটিই এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই ভবনটির অবৈধ নির্মাণের কথা জানিয়েছেন। তিন তলা ওই বাড়ি পুকুর ভরাট করে হয়েছে। এই মারাত্মক অভিযোগ নবান্ন সভাঘরে বৈঠকের সময় মুখ্যমন্ত্রী করেছেন। এরপর আর চুপ করে থাকেনি প্রশাসন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, মলয় ঘটক বলেছেন আসানসোলে পুকুর ভরাট করে তিন তলা আরএসএস ভবন তৈরি করা হয়েছে।মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর নড়ে চড়ে বসল আসানসোল পুরনিগম এবং প্রশাসন।বৃহস্পতিবারই সেই আরএসএস ভবন সরজমিনে পরিদর্শন করেছিলেন পুর ও প্রশাসনের আধিকারিকরা।
শুক্রবার আসানসোল পুরনিগমের তরফে এই আরএসএস ভবনের প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে। সাত দিনের মধ্যে সেই কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। জমি কেনার দলিল, জমির চরিত্র বদলের নথি, আসানসোল - দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নো অবজেকশন সার্টিফিকেট, বাড়ির প্ল্যান, হোল্ডিংয়ের কাগজপত্র চাওয়া হয়েছে।
সঠিক কাগজপত্র না পেলে কী হবে? ওই বড় বাড়ি কি ভেঙে ফেলা হবে প্রশাসনের তরফ থেকে? সেই কথাও উঠছে। আসানসোনে একটি তৃণমূল পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে। তাহলে এক্ষেত্রে কোনও রাজনৈতিক রঙ দেখা হবে না?












Click it and Unblock the Notifications