রেল লাইনে কাজ, দুর্ভোগে যাত্রীরা, ট্রেন অবরোধে উত্তাল খন্যান

রেল লাইনে কাজ, দুর্ভোগে যাত্রীরা, ট্রেন অবরোধে উত্তাল খন্যান

গতকালের পর আজ ফের খন্যান স্টেশনে রেল অবরোধ। খন্যান স্টেশনে অবরোধের জেরে সপ্তাহের দ্বিতীয় দিনেও দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও রেল অবরোধ ওঠেনি। অতিরিক্ত ট্রেন চালানোর দাবিতে অনড় রয়েছেন অবরোধকারীরা। এদিকে অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে অাটকে রয়েছে দূরপাল্লার একাধিক ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থেকে শুরু করে রাজধানী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।

ট্রেন অবরোধে উত্তাল খন্যান

সকাল থেেক চরম দুর্ভোগে বর্ধমান মেইন লাইনের ট্রেন যাত্রীরা। গতকালের পরে মঙ্গলবারেও সকাল ৭টা ১০ মিনিট থেকে শুরু হয়েছে। প্রায় ৩ ঘণ্টা পার হয়ে গেলেও অবরোধে অনড় রয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ রেল লাইনে কাজ হওয়ার কারণে একাধিক ট্রন বন্ধ রয়েছে। তাতে বিপুল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। গতকাল ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। তারপরেই পূর্বরেলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাঁরা অতিক্ত ট্রন চালাবেন কিন্তু তা বাস্তবে হয়নি।

মঙ্গলবার সকাল থেকে ফের রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। প্রায় ৩ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও অবোধ তুলতে নারাজ বিক্ষোভকারীরা। এদিকে অবরোধের জেরে একাধিক স্টেশনে আটকে রয়েছে দূরপাল্লার ট্রেন। আদিসপ্তগ্রাম স্টেশনে আটকে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তার জেরে চর ভোগান্তির শিকার হয়েছেন ট্রেন যাত্রীরা। পুজোর সময় একাধিক কাজে সকলে যাতায়াত করেন। তারমধ্যেই হঠাৎ করে রেল অবরোধে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন তাঁরা।

বর্ধমান মেইন লাইনে ট্রন চলাচল ব্যহত হচ্ছে। একাধিক ট্রেন বাতিলে হয়ে গিয়েছে। হাওড়া স্টেশনে ভিড় বাড়ছে। যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে। খুব কম সংখ্যক ট্রেন চলাচল করছে। কড লাইনে ভিড় বাড়ছে যাত্রীদের। হাওড়া স্টেশনেও যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা হচ্ছে। কিন্তু তার পরেও বাড়তি কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ নিত্যযাত্রীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+