চিটফান্ড মামলায় বড়সড় পদক্ষেপ সিবিআইয়ের, প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেফতার তদন্তকারী সংস্থার
চিটফান্ড মামলায় নয়া মোড়। সুপ্রিম নির্দেশে সারদা, রোজভ্যালি সহ একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলায় প্রায় দীর্ঘ বছর কেটে গিয়েছে। এখনও মামলাগুলির তদন্ত চলছে। আর তদন্তের মধ্যেই চিটফান্ড মাম
চিটফান্ড মামলায় নয়া মোড়। সুপ্রিম নির্দেশে সারদা, রোজভ্যালি সহ একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলায় প্রায় দীর্ঘ বছর কেটে গিয়েছে। এখনও মামলাগুলির তদন্ত চলছে। আর তদন্তের মধ্যেই চিটফান্ড মামলায় গ্রেফতার সিবিআইয়ের।

তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। চিটফান্ড মামলার তদন্তে বড়সড় পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে।
ধৃত প্রণব বর্ধমান পুরসভার প্রশাসক ছিলেন। বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে ছিলেন এই তৃণমূল নেতা। আর এরপরেই বৃহস্পতিবার তাঁকে কলকাতায় গ্রেফতার করা হয়।
ইতিমধ্যে ধৃতকে আসানসোল কোর্টে তোলা হয়। সিবিআই সুত্রে জানা গিয়েছে, তিনদিনের হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে। ধৃত প্রণব চট্টোপাধ্যায়কে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা আধিকারিকরা।
অন্যদিকে সিবিআইয়ের আরও একটি দল বর্ধমানে হানা দিয়েছে। ধৃত তৃণমূল নেতার বাড়ি বর্ধমানে। সেখানে তাঁর একটি অফিসও আছে। দুটি জায়গাতেই সিবিআই তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। সেখান থেকে বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু জিনিস বাজেয়াপ্তও করা হয়েছে।
অন্যদিকে তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ধৃত তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়ের পরিবারের দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁকে ফাসানো হয়েছে। শুধুমাত্র বাড়ি ভাড়া নিয়েই আলোচনা হয়। কিন্তু রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত হওয়ায় সম্পর্ক ছিল না বলেও দাবি পরিবারের।
যদিও বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, বেআইনিভাবে বিভিন্ন সময়ে বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার ট্রাস্টকে সুবিধে করে দিয়েছেন বলেও দাবি সিবিআইয়ের। পুর-প্রশাসনে থাকার সুবিধাতে এই কাজ প্রণব চট্টোপাধ্যায় করেছেন বলে দাবি তদন্তকারীদের।
এই সংক্রান্ত বেশ কিছু তথ্য হাতে আসার পরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। এমনটাই দাবি কেন্দ্রীয় আধিকারিকদের। যদিও পরিবারের দাবি প্রণববাবু কোনও টাকা বা কাউকে সুবিধা করে দেননি।
জানা যাচ্ছে, ধৃত তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে একগুচ্ছ বিষয়ে জেরা করা হবে। এই কেলেঙ্কারিতে আরও কে কে জড়ত রয়েছে সে বিষয়েও তদন্তকারীরা জানার চেষ্টা করবেন বলে জানা জাছে। এছাড়াও আরও বেশ কিছু তথ্য জানার চেষ্টা প্রণববাবুর কাছ থেকে সিবিআই করবে বলে জানা যাচ্ছে। প্রয়োজনে বর্ধমান পুরসভাতেও সিবিআই হানা দিতে পারে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় চরম অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির দাবি, তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তা আবার প্রমাণ হল।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications