পূর্ব বর্ধমানে বড় ধাক্কা তৃণমূলে! হেভিওয়েটদের দলে দলে যোগ বিজেপিতে

পূর্ব বর্ধমানে বড় ধাক্কা তৃণমূলে! হেভিওয়েটদের দলে দলে যোগ বিজেপিতে

পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদের বিজেপিতে (bjp) যোগদানের পর ফের বড় ভাঙন তৃণমূলে (trinamool congress)। জেলা তপশিলি উপজাতি মোর্চার আহ্বানে হওয়া সফায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান থেকে জেলার সহ সভাপতিরা বিজেপিতে যোগ দেন। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

কয়েকশো আদিবাসীর যোগদান বিজেপিতে

কয়েকশো আদিবাসীর যোগদান বিজেপিতে

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান থেকে জেলার সহ সভাপতি, সবাই ক্ষুব্ধ শাসকদলের বর্তমান চালচলনে। ক্ষুব্ধ জেলার আদিবাসীদের একাংশের। এদের সবাইকে জড়ো করেছিল বিজেপি। মানকরে তাদের জনসভায়। এই সভায় ছিলেন ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। এছাড়াও ছিলেন উত্তর মালদেহর সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির সহ সভানেত্রী মাফুজা খাতুন। এই সভায় সুনীল মণ্ডলের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন কয়েকশো আদিবাসী। জেলার হেভিওয়েটদের তালিকায় ছিলেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি সঞ্জীব সাউ, বুদবুদ পঞ্চায়েতের প্রধান কাশীনাথ চট্টোপাধ্যায়।

 মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ

এই সভা থেকে বিজেপি নেতা, নেত্রীরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কটাক্ষ করেন। তাঁরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, সাধারণ মানুষ আর তাঁর সঙ্গে নেই। সেই কারণে তিনি ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছেন। বলছেন ভবানীপুর বড় বোন আর নন্দীগ্রাম মেজ বোন। তাহলে ছোট বোন কে প্রশ্ন করেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার সঙ্গে সারা রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।

 গতমাসেই বিজেপিতে যোগ দিয়েছেন বিধায়ক, সাংসদরা

গতমাসেই বিজেপিতে যোগ দিয়েছেন বিধায়ক, সাংসদরা

গতমাসেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল এবং কাটোয়ার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। সুনীল মণ্ডলকে দলে রাখতে তৃণমূলের তরফে সেরকম কোনও চেষ্টা করা না হলেও, বিশ্বজিৎ কুণ্ডুকে দলে রাখতে কথা বলেছিলেন সৌগত রায়। তিনি সৌগত রায়কে তৃণমূলের থাকার ব্যাপারে কথাও দিয়েছিলেন বলে দাবি তৃণমূলের। বিশ্বজিৎ কুণ্ডুর অভিযোগ ছিল, তৃণমূলে গুরুত্ব দেওয়া হচ্ছে না। জেলার কোনও কর্মসূচিতেই ডাকা হচ্ছে না।

আগেও দলবদল হয়েছে

আগেও দলবদল হয়েছে

শুধু হেভিওয়েট পর্যায়েই দলবদল নয়, এর আগে একেবারে নিচের তলাতেও দলবদল হয়েছিল। কেতুগ্রাম-২ ব্লকের নিরোল গ্রামে পূর্ব বর্ধমানের বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিল ৭০ টি পরিবার। দমবন্ধ করা পরিবেশের মধ্যে থাকতে থাকতে তাঁরা হাফিয়ে উঠেছিলেন বলে দাবি করেছিলেন যোগদানকারীরা। নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষের ওপরে আস্থা রেখেই বিজেপিতে যোগদান বলে জানিয়েছিলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+