Panchayat Election 2023: ১১৪ বছরের হারাধন ভোট দিলেন সকাল সকাল, লাইনে দাঁড়াতে হয় না আর

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে সকাল থেকেই বোমা-গুলি-রক্তপাতের ছবি আসছে বিভিন্ন জেলা থেকে। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোটের ছবি ধরা পড়েছে। হচ্ছে প্রতিরোধও।

এইসব অশান্তির আবহেও কিছু ছবি মন ভালো করে দেওয়ার মতোই। সকাল সকাল ভোট দিয়ে এলেন পশ্চিম বর্ধমান জেলার প্রবীণতম ভোটার। ১১৪ বছর বা তার বেশি বয়সের কোনও ব্যক্তির আজ ভোট দেওয়ার নজির এখনও অবধি নেই।

প্রবীণতম ভোটার

হারাধন সাহাকে তাই রাজ্যের প্রবীণতম ভোটার বললেও ভুল কিছু হবে না। এই বয়সেও ভোট দেওয়ার তুমুল উৎসাহ। সকাল সকালই তৈরি হয়ে গিয়েছিলেন ভোট দিতে যাওয়ার জন্য। নাতির সঙ্গে ভোট দিতে যান। এবারও ব্যতিক্রম হয়নি।

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বাসিন্দা হারাধন সাহা। বাড়ি থেকে বেরিয়ে লাঠিতে ভর করে কিছুটা হেঁটে যাওয়া। দুই হাতে দুটি লাঠি। রোদের তেজ থেকে বাঁচতে তাঁর মাথায় ছাতা ধরে রাখা হয়েছিল। এই বয়সেও মনের জোর দারুণ। টোটোতে উঠেই সোজা রওনা ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দ্যেশ্যে।

প্রবীণতম ভোটার

জেলার প্রবীণতম ভোটার। তাঁকে এলাকার সকলেই চেনেন। এখন তাই আর ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। কেউ জেঠু, কেউ দাদু বলে ডাকেন। হারাধন সাহাকে দেখলেই লাইন যত বড়ই থাকুক না কেন, সরে দাঁড়ান ওই এলাকার ভোটাররা। লাঠি নিয়ে গটগট করে বুথে গিয়ে ভোট দিলেন হারাধন সাহা।

প্রবীণতম ভোটার

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শতায়ু হারাধন সাহার ভোটদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে এমন ঘটনা সকলকেই উৎসাহিত করার মতো। হারাধন সাহা রীতিমতো সেলিব্রিটি। সরস্বতীগঞ্জের ভোটগ্রহণ কেন্দ্রে ১১৪ বছরের হারাধন সাহার সঙ্গে অনেকে কুশল বিনিময়ও করেন। ভোট দিয়ে ফের টোটোতে চেপেই বাড়ি ফিরলেন প্রবীণতম ভোটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+