Dilip Ghosh: ক্ষমতার দখল নিয়ে দ্বন্দ্ব শুরু মমতা- অভিষেকের? মহুয়া প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ?

তৃণমূল কংগ্রেসের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলছে দুই পক্ষের মধ্যে। বাংলার শাসকদলের মুশিক পর্ব শুরু হয়ে গিয়েছে। এমনই মন্তব্য করলেন সাংসদ দিলীপ ঘোষ। অন্যান্য দিনের মতোই স্বমহিমায় উপস্থিত হয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে কার্যত একাধিক প্রসঙ্গে আক্রমণ করেছেন।

২৯ নভেম্বর ধর্মতলার সভা ঘিরে প্রচার চলছে। দিলীপ ঘোষ রয়েছেন সেই প্রচারে। দুর্গাপুরে রবিবার ছিলেন দিলীপ ঘোষ। ছোট একটি পথসভার আয়োজন করা হয়। সেখান থেকেই শাসক দলকে আক্রমণ করলেন তিনি। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সহ একাধিক বিষয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বাংলার শাসক দল বিজেপির সভা আটকাতে চাইছে। কিন্তু তা কোনওভাবেই সম্ভব হবে না। দাবি দিলীপের।

Dilip Ghosh

মেদিনীপুর জেলাতেও বিজেপির সভা আটকানোর চেষ্টা হচ্ছে। পুলিশ প্রশাসন সভা করার অনুমতি দিচ্ছে না। তৃণমূল ওই একই দিনে সভা করবে। এই কথা জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। বিজেপির সভা বানচাল করে দিচ্ছে প্রশাসন। তৃণমূল কংগ্রেসের ভিতর দ্বন্দ্ব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে বলে তাঁর মত।

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছাড়ছেন না। এদিকে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতাতেও থাকবে না। এই অবস্থায় অন্যান্যরা কীভাবে পয়সা রোজগার করবেন? সেই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অপরপক্ষ এবার ক্ষমতা দখল করতে চাইছে। তাই নিয়েই চলছে দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের সংগঠন বলে আর কিছু নেই। দুর্নীতিতে গোটা দল জড়িয়ে পড়েছে। এমনই অভিযোগ করলেন দিলীপ ঘোষ।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করছে। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, দেশের নিরাপত্তার স্বার্থ জড়িয়ে আছে। বিভিন্ন বিষয় সামনে এসেছে। তথ্যপ্রমাণ বার হতে শুরু করেছে। দোষী সাব্যস্ত হলে অবশ্যই শাস্তি হওয়া উচিত।

সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় সাংসদ আহত হয়েছেন। এটা কি নিছক দুর্ঘটনা? না কি হামলা করা হয়েছে সাংসদের উপর? সেই প্রশ্ন উঠছে। ওই প্রসঙ্গেও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। একাধিকবার এমন ঘটনা ঘটলে তদন্ত হওয়া উচিত। এমনই বলেছেন তিনি।

শুধু তাই নয়, এই রাজ্যে বিরোধী দলের সাংসদদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন খুব একটা উৎসাহী নয়। নিরাপত্তা ব্যবস্থা তেমনভাবে থাকে না। কীভাবে সাংসদের কনভয়ে অন্য গাড়ি ঢুকে যেতে পারে? এমন গুরুতর অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+