দুয়ারে দুয়ারের পাল্টা গৃহ সম্পর্ক অভিযান বিজেপির, রণক্ষেত্র বারাবনি, বিজেপির মিছিলে গুলি-বোমাবাজি

দুয়ারে দুয়ারের পাল্টা গৃহ সম্পর্ক অভিযান বিজেপির, রণক্ষেত্র বারাবনি, বিজেপির মিছিলে গুলি-বোমাবাজি

বিজেপির গৃহ- সম্পর্ক মিছিল ঘিরে উত্তাল আসানসোলের বারাবনি। বিজেপির মিছিলে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। আহত হয়েছেন বেশ কয়েক জন। তার মধ্যে ২ জনের পায়ে গুলি লাগে বলে অভিযোগ। বারাবনির জামগ্রামে বিজেপি মিছিলেন নেতৃত্ব দিচ্ছিলেন পশ্চিমবর্ধমান জেলা বিজেপি সভাপতি। তিনি পৌঁছনোর পরেই তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়াড়ি দাবি করেছেন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা ঘটেছে। পাল্টা অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

উত্তপ্ত বারাবনি

উত্তপ্ত বারাবনি

বিজেপির গৃহ সম্পর্ক অভিযান শুরু হয়েছে জেলায় জেলায়। তারই অংশ আর নয় অন্যায় কর্মসূচি। সেই কর্মসূচিতে আসানসোলের বারাবনিতে মিছিল বের করেছিল বিজেপি। বারাবনির জামগ্রামে সেই মিছিলেন নেতৃত্ব দেওয়ার কথা ছিল পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি। কিন্তু তিনি হাজির হওয়ার পরেই শুরু হয়ে যায় বোমাবাজি। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। তারপরেই শুরু হয় হামলা-পাল্টা হামলা। গুলি চালানো হয় বলে অভিযোগ। মিছিলেন ৭ জন আহত হয়েছে বলে দাবি বিজেপির। তার মধ্যে ২ জনের পায়ে গুলি লেগেছে। যদিও গুলি লাগার ঘটনা এখনও স্বাকীর করেনি পুলিস।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

বারাবনিতে বিজেপির মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছেন, বারাবনিতে ৫০ হাজার ভোটে তৃণমূল জিতবে জেনেই এই সব ঘটনা ঘটাচ্ছে বিজেপি। আর আগে আসানসোলে একাধিক মিছিল করেছে বিজেপি। কোনও মিছিলে হামলা হয়নি। শুধুমাত্র বারাবনিতে কেন এমন ঘটল। পুলিস তদন্ত করুক ঘটনার। যাঁরা অভিযুক্ত তাঁদের গ্রেফতার করে জেরা করলেই সত্যিটা বেরিয়ে পড়বে বলে জানিয়েছেন তিনি।

পাল্টা অভিযোগ কৈলাশ-দিলীপের

পাল্টা অভিযোগ কৈলাশ-দিলীপের

রাজ্য আইন শৃঙ্খলা নেই বলেই এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি অভিযোগ করেছেন বোমাবাজি আর গুলি বাংলার কালচার হয়ে গিয়েছে। বিজেপি কর্মীদের উপর বোমাবাজি গুলি চালিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন আসানসোল গুলি বন্দুকের জায়গা। আইন শৃঙ্খলা পরিস্থিতি মাফিয়াদের হাতে চলে গিয়েছে। যাঁরা ক্ষমতা ধরে রাখার কাজ করছে তাঁরাই এই সব অসামািজক কাজ করছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

কৃষক আন্দোলন থেকে নজর ঘোরানোর চেষ্টা

কৃষক আন্দোলন থেকে নজর ঘোরানোর চেষ্টা

তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছেন বাংলাকে কালিমালিম্প করতেই বিজেপি অশান্তি ছড়াচ্ছে বাংলায়। মমতা সরকারের উন্নয়নের জোয়ারে থামাতে না পেরেই অশান্তির ছক কষছে তারা। কৃষক আন্দোলন থেকে নজর ঘোরাতেই বিজেপির এই পরিকল্পিত অশান্তি ছড়ানো বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+