অর্জুন সিংয়ের প্রাণনাশের আশঙ্কা, কী বললেন দিলীপ ঘোষ!
স্বমহিমায় দিলীপ ঘোষ৷ রাজ্য সরকারকে নিশানা করলেন। তৃণমূলের দিকেও অভিযোগের আঙুল তুললেন৷ অর্জুন সিং নিজের খুনের আশঙ্কা করছেন। সেই বিষয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
অর্জুন সিংকে নিয়ে রাজ্য রাজনীতিতে ফের চর্চা শুরু হয়েছে৷ সিআইডি তাকে সমবায় দুর্নীতি মামলা গতকাল বৃহস্পতিবার জেরা করেছে। অন্যদিকে এই সিআইডি তদন্তকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ নিজের প্রাণনাশের আশঙ্কাও করছেন।

তাকে ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হবে৷ সেই আশঙ্কার কথা দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ৷ এবার সেই বিষয় নিয়েই বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ।
অর্জুন সিং একজন বড় নেতা৷ পশ্চিমবঙ্গের এমন নেতা, যারা এমএলএ, এমপি থেকেছেন, তাদের যদি ভয় থাকে, বা হুমকি আসে, রাজ্য সরকারকে তাহলে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এমনই মত প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। তিনি আরও বলেন, রাজ্য সরকারের বিশেষ করে পুলিশ মন্ত্রীর এটা দেখা উচিত। সত্যি সত্যি কোনও থ্রেট আছে কী না।
শুক্রবার আসানসোলে ছিলেন দিলীপ ঘোষ। বারাবনি রূপনারায়ণপুর ডাবর মোড়ে বিজেপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান। সেখানেই তিনি যোগ দেন। মানুষের সঙ্গে জনসংযোগও করেন তিনি৷ আসানসোলের বানপুর, মুর্গাসল, ও বারাবনি সহ কয়েকটি এলাকায় সদস্য সংগ্রহ কর্মসূচিতে যান দিলীপ ঘোষ।
তৃণমূল কংগ্রেসের মধ্যে একাধিক নেতার মুখে বিদ্রোহের সুর শোনা যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। মদন মিত্র, হুমায়ুন কবীরদের গলায় অন্য সুর শোনা যাচ্ছে। এবার সেই নিয়েও কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। নিজেদের দাম বাড়ানোর জন্য এই সব কথা বলছেন ওই নেতারা। খোঁচা দিলেন তিনি। তার কথায়, " কিছু পাওনা হবে। বেঁচে থাকা। জায়গাটা ধরে রাখার জন্য এই সব করা।"












Click it and Unblock the Notifications