Trinamool Congress: বড় ধাক্কা বাম ব্রিগেডে! লালঝাণ্ডা ছেড়ে ঘাসফুলে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ
Trinamool Congress: বড় ধাক্কা সিপিএমে (CPM)! তৃণমূলে যোগ দিলেন সিপিআইএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। তাঁর সঙ্গেই এদিন ১২০০ জন সিপিআইএম সদস্য তৃণমূলে যোগদান করেন। রবিবার বিকেলে দুর্গাপুর অরবিন্দ অ্যাভিনিউতে তৃণমূলের কার্যালয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন এই বামনেতা।
যা বড় ধাক্কা আলিমুদ্দিনের ম্যানেজারদের কাছে। তৃণমূল জেলা (Trinamool Congress) কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যে দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও। ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ কীর্তি আজাদ।

ভোট মিটতেই পঙ্কজ রায় সরকারের তৃণমূল (Trinamool Congress) যোগ সংগঠনকে আরও মজবুত করবে বলেই আশা। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, সিপিএম বলে কিছু নেই। সিপিএম দলে এখনও পর্যন্ত যে সমস্ত ভালো মানুষ রয়ে গিয়েছে, তাঁরাও তৃণমূলে যোগদান করছেন। এমনকি আরও যারা আছে তাঁদেরকেও ঘাসফুলে আসার আবেদন জানান মন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, আজ রবিবারই জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারকে বহিস্কার করে সিপিএম। এমনকি এই বিষয়ে একটি বার্তাও দেয় সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটি। সেখানে পার্টি লাইনের ক্রমাগত বিরোধীতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য পঙ্কজকে বহিস্কার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
যদিও বহিস্কয়ারের আগেই দল ছাড়ার কথা নেতৃত্বকে জানিয়েছেন বলে দাবি প্রাক্তন এই বাম নেতার। এমনকি তৃণমূলের যোগের কারণ হিসাবে বাম নেতৃত্বের বেশ কিছু নীতিকে দায়ী করেছেন তিনি। পঙ্কজ রায় সরকারের কথায়, বেশ কিছু বক্তব্য এবং সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। আর সেজন্য এই পদক্ষেপ বলে দাবি।।
উল্লেখ্য, সিপিআইএমের জেলা সম্পাদকমন্ডলীর খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন পঙ্কজ রায় সরকার। সরকারি চাকরি ছেড়ে লালঝাণ্ডা ধরেছিলেন।












Click it and Unblock the Notifications