দুর্নীতি ঠেকাতে নেতাদের দেওয়া হোক কর্পোরেট দুনিয়ার বেতন: নারায়ণমূর্তি

ইনফোসিসের প্রাণপুরুষ এন আর নারায়ণমূর্তির মতে, "রাজনীতিবিদদের কাজ খুব কঠিন। ওঁদের সব সময় মানসিক চাপে থাকতে হয়, দৌড়ে বেড়াতে হয়। অথচ মাসের শেষে যে টাকা ওঁরা হাতে পান, তা যথাযথ নয়। আমরা নিজেদের অজান্তে ওঁদের দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছি।" তাঁর দাবি, তিনি এমন একজন সাংসদকে চেনেন, যিনি আগে আমেরিকায় কর্পোরেট দুনিয়ার বড় কর্তা ছিলেন। চাকরি ছেড়ে সাংসদ হওয়ার পর সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে।
পাশাপাশি তিনি বলেছেন, "আমরা ভাবি, আমাদের সব কিছু সরকার করে দেবে। কিন্তু, নিজেদেরও কিছু দায়িত্ব আছে। আমাদের কর্মঠ লোকজন চাই। চীন, জাপান এত উন্নতি করেছে, কারণ ওদের দেশের মানুষের দায়িত্ববোধ আছে। ওরা সুশৃঙ্খল। আমাদের দেশের মানুষকে শিখতে হবে ওদের থেকে।"












Click it and Unblock the Notifications