টোকিও-র অলিম্পিক ভিলেজে করোনা থাবা, আক্রান্ত একজন, নিশ্চিত করলেন আয়োজকরা

টোকিও-র অলিম্পিক ভিলেজে করোনা থাবা, আক্রান্ত একজন, নিশ্চিত করলেন আয়োজকরা

টোকিও অলিম্পিক ভিলেজে থাবা বসানো করোনা ভাইরাস। এত সাবধানতার পরেও মিলেছে করোনা সংক্রমণের খবর। নিশ্চিত করেছেন আয়োজকরা। টোকিও অলিম্পিকের সিইও তোসিরো মুটো জানিয়েছেন, বিদেশি নাগরিক করোনা আক্রান্ত ব্যক্তি। তিনি অলিম্পিকের খেলায় আয়োজনের অংশ নিয়েছিলেন। তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে।

 টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিক

কড়া নিরাপত্তা এবং চরম সাবধানতা মেনেই জাপান অলিম্পিকের আয়োজন করেছে। খেলোয়াড় থেকে শুরু করে আয়োজক, কর্মী সকলের করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকী সকলের করোনা পরীক্ষার পরেই অলিম্পিক ভিলেছে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তারসঙ্গে স্যানিটাইজেশন সহ একাধিক জিনিসে নজর দিয়েছে জাপান অলিম্পিকের আয়োজকরা।

 করোনা থাবা

করোনা থাবা

এতো সাবধানতার পরেও টোকিও অলিম্পিকে ধরা পড়ল করোনা সংক্রমণ। আয়োজকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সে খবর। টোকিও অলিম্পিক ২০২০ সিইও তোশিরো মোতো জানিয়েছেন যিনি করোনা আক্রান্ত হয়েছেন িতনি বাইরের দেশের বাসিন্দা। অলিম্পিকের খেলার আয়োজনের অংশ নিয়েছিলেন তিনি। তবে কোন দেশের লোক তিনি সেটা প্রকাশ করা হয়নি।

সংক্রমণের আশঙ্কা

সংক্রমণের আশঙ্কা

এই খবর প্রকাশ্যে আসার পরেই উদ্বেগ ছড়িয়েছে। কারণ অলিম্পিক ভিলেজে এখন খোলোয়াড়দের ভিড়। তাঁদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই ব্যক্তি করোনা পজিটিভ জানার পরেই তাঁকে অলিম্পিক ভিলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং গোটা ভিলেজ স্যানিটাইজ করা হয়েছে। খেলোয়াড়দের সুরক্ষিত রাখতে কোনও কসুর করা হচ্ছে না।

 চিকিৎসা চলছে আক্রান্তের

চিকিৎসা চলছে আক্রান্তের

অলিম্পিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা আক্রান্ত ব্যক্তিকে হোটেলে আলাদা করে রাখা হয়েছে। টোকিও অলিম্পিক ২০২০-র প্রধান আয়োজক শিকো হাসিমোটো জানিয়েছেন, অলিম্পিককে করোনা মুক্ত রাখতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। তিনি জানিয়েছেন করোনা পরিস্থিতির মধ্যেও অলিম্পিক আয়োজনের ঝুঁকি নিয়েছেন তাঁরা। কাজেই তাঁরা করোনা সংক্রমণ মোকাবিলার সবরকম ব্যবস্থা আগে থেকেই করে রেখেছেন। এদিকে অলিম্পিক ভিলেজে রয়েছেন ভারতীয় খেলোয়াড়রাও

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+