Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Panchayat Election 2023: দিনহাটায় চলল গুলি, আশঙ্কাজনক তৃণমূল প্রার্থীর স্বামী

West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত দিনহাটা! তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।

সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর (West Bengal Panchayat Election 2023) ঘটনাটি ঘটল দিনহাটা ১ নং ব্লকের গিতালদহ ১নং গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকাতে। বিশাল পুলিশবাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ফের দিনহাটাতে চলল গুলি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনামুক্তা গ্রামের (West Bengal Panchayat Election 2023) তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান। সন্ধ্যায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন তিনি। আর ঠিক সেই সময় ওই একই গ্রামের নির্দল প্রার্থী হামিদুল হকের সমর্থকরা তাঁকে পথ আটকায় বলে অভিযোগ।

শুধু তাই নয়, বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি আজিজুরের পায়ে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী আজিজুর। অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহারে নিয়ে আসছে বলে শেষ পাওয়া সূত্রে খবর।

যদিও এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেনম, সাংসদ তার নেতৃত্বেই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যে নির্দলের কথা বলা হচ্ছে তারাও বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেই জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা অজয় রায়।

তাঁর কথায়, গিতালদহে আমরা প্রার্থী দিতে পারিন। তবে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের (West Bengal Panchayat Election 2023) ফলেই ঘটেছে বলে অভিযোগ বিজেপির। বর্তমানে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। পরিস্থিতি খুবই সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার (West Bengal Panchayat Election 2023) পর থেকেই উত্তপ্ত বাংলা। এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে রাজ্যে। এই অবস্থায় রাজভবনে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে ভুরি ভুরি অভিযোগ আসছে বলে অভিযোগ। আর এর মধ্যেই

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+