'অনেকের চাকরি করে দিয়েছিলেন বাবাও', বামমন্ত্রী কমল গুহ সম্পর্কে বিস্ফোরক পুত্র উদয়ন

তৃণমূল নয়, দুর্নীতির নায়ক বামেরাই। গত কয়েকদিন ধরে এ কথাই বলছে শাসক দল তৃণমূল। বাম আমলে হোলটাইমারদের বেআইনিভাবে চাকরি দেওয়া হত বলে অভিযোগ করেছেন অনেকেই। এবার সেই নেতাদের তালিকায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

বামমন্ত্রী কমল গুহ সম্পর্কে বিস্ফোরক পুত্র উদয়ন

বামেদের দিকে আঙুল তুলতে গিয়ে উদাহরণ হিসেবে উল্লেখ করলেন নিজের বাবার নাম। মন্ত্রীর বক্তব্য নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহল।

একসময় ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন উদয়ন গুহ। বাবা কমল গুহ ছিলেন বাম আমলের কৃষিমন্ত্রী। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উদয়ন দাবি করেন, তাঁর বাবাও নাকি বাম আমলের সেই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। নিজের বাবা বলে তাঁকে বাঁচাতে কোনও কথা বলবেন না, এমনটাও দাবি করেছেন উদয়ন।

এদিন তিনি বলেন, বাবা যেটা করেছেন সেটা ঠিক, আর এখন বাকিরা যেটা করেছে, সেটা ভুল এমনটা বলব না। তাঁর দাবি, কাদের চাকরি দেওয়া হবে, সেই তালিকা বানানো হত তাঁর বাবা কমল গুহর সামনে। কমল বাবুই তালিকায় অনুমোদন দিতেন, এমনটাও দাবি করেছেন উদয়ন। সে ক্ষেত্রে যোগ্যদের বঞ্চিত করা হত বলেও উল্লেখ করেছেন তিনি।

এখানেই শেষ নয়, উদয়নের বক্তব্য, সেই সময় হোলটাইমারদের ভাতা দেওয়ার ক্ষমতা ছিল না সিপিএমের। তাই হোলটাইমার হওয়ার বদলে কর্মীদের স্ত্রীদের চাকরি দেওয়া হত। মন্ত্রী বলেন, আজ যাঁরা রাস্তায় বসে যোগ্যদের চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন, তাঁদের পূর্বসূরিরাও চাকরি দিয়েছিলেন। এটাই নাকি যুগ যুগ ধরে চলে আসছে।

মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে সব মহলেই। বিরোধীরা বলছেন, নিজের দলের দুর্নীতি ঢাকতে বাবার বিরুদ্ধে অভিযোগ আনতেও পিছপা হলেন না উদয়ন। খোদ ফিরহাদ হাকিমও বলেছেন, উদয়ন পাগলের মতো কথা বলছেন। তাঁর মতে, চিরকুটে কখনও চাকরি হয় না। অন্তত একটা আবেদনপত্রের প্রয়োজন হয়।

অন্যদিকে এই প্রসঙ্গে সুজন চক্রবর্তীর দাবি, উদয়ণ গুহের বক্তব্যে হতাশা ফুটে উঠছে। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়দের দুর্নীতিকেও আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ বাম নেতার। উনি বাবাকে ছোট করলেন বলেও দাবি তাঁর।

Recommended Video

'দলের স্বার্থে তো বাবা লোককে চাকরি দিয়েছেন' :উদয়ন গুহ

উল্লেখ্য, বামেদের দুর্নীতি সামনে আনতে হবে বলে কালীঘাটের বৈঠকে বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের কথা বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সম্প্রতি সেই অভিযোগে শান দিয়েছেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি বাম আমলে দুর্নীতি হয়েছিল। ক্যাগ রিপোর্টে সেই তথ্য আছে বলেও মন্তব্য করেছেন তিনি। যদিও এই সব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বামেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+