Loksabha Vote 2024: ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী, শ্রীরূপা মিত্রর বিরুদ্ধে অভিযোগ কৃষ্ণেন্দুর
সকাল থেকে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। প্রকাশ্যে এমনমই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি অভিযোগ করেছেন বুথের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন বিজেপি প্রার্থী।
এদিকে আবার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র অভিযোগ করেছেন বুথের ভেতরে ঢুকে রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করছে। মহিলা পরিচালিত ভোটকেন্দ্রে গিয়েছিলেন শ্রীরূপা মিত্র। সেখানে ভোটারদের প্রভাবিত করছিলেন রাজ্যপুলিশের এক কর্মী। পুলিশ পর্যবেক্ষকে সেই অভিযোগ করার পরে রাজ্য পুলিশের সেই কর্মীকে সরিয়ে দেওয়া হয়।

সকাল থেকে মালদহের ইংরেজবাজারে একাধিক বুথে ঘুরে ঘুরে ভোট দেখছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মহিলা পরিচালিত পিঙ্ক বুথে গিয়ে তিনি অভিযোগ করেছেন রাজ্যপুলিশের কর্মী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। ইংরেজবাজারের ঝলঝলিয়া শিশু নিকেতনের বুথে এই ঘটনা নজরে পড়ে তাঁর। তারপরেই বিজেপি প্রার্থী অভিযোগ জানান পুলিশ পর্যবেক্ষককে। পুলিশ কর্মীকে রীতিমতো ধমক দিয়েছেন বিজেপি প্রার্থী। তাই অভিযোগ পাওয়ার পরেই সেই পুলিশ কর্মীকে অন্যত্র সরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিকে ইংরেজবাজার পুরসভারপ ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের ভোট দানে প্রভাবিত করার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেছেন অবিলম্বে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর স্ত্রীকে গ্রেফতার করতে হবে। কারণ তিনিও ভোটারদের প্রভাবিত করছেন। পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছেন, বিজেপি প্রার্থী সকাল থেকে বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করছেন।
অভিযোগ পাল্টা অভিযোগ সরগরম হয়ে উঠেছে ইংরেজ বাজার এলাকা। শ্রীরূপা মিত্রের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে বলে জানাগিয়েছে। পাল্টা কমিশনে নালিশ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও।












Click it and Unblock the Notifications