Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিষেকের নির্দেশকে অমান্য! কালচিনিতে বোর্ড গঠনের আগে বড় চমক তৃণমূলের

বোর্ড গঠন করতে তড়িঘড়ি নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করালো তৃণমূল । আগামী ৪ সেপ্টেম্বর কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পুনরায় বোর্ড গঠনের তারিখ ঘোষণা করেছে প্রশাসন।

এই লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৫ এর মধ‍্যে ভোটে তৃণমূল ১৩ বিজেপি ১১ ও নির্দল ১ টি আসন পেয়েছিল । তৃণমূল কর্মী গোপা বোস দলীয় প্রার্থী না হতে পেরে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিল ।

Panchayat Board

গত ১৪ অগাস্ট লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় তৃণমূল ও বিজেপি মধ‍্যে বচসা জেরে বোর্ড গঠন স্থগিত হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সঞ্জিলি নার্জিনারী বিজেপিতে যোগদান করেন। আর এর ফলে লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতে আসন সংখ্যা দাড়ায় বিজেপি ১২ তৃণমূল ১২ ও নির্দল ১।

কিন্ত বোর্ড গঠন করতে প্রয়োজন ম‍্যাজিক ফিগার ১৩। আর সেই ম‍্যাজিক ফিগার তৃণমূলের না থাকায় তাই বোর্ড গঠন করতে তড়িঘড়ি নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করালো তৃণমূল। এ বিষয়ে তৃণমূলে যোগদানকারী নির্দল পঞ্চায়েত সদস্য গোপা বোস বলেন, দলের থেকে টিকিট পাননি, তাই নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। তৃণমূল দলকে ভালবাসেন, তাই ফিরে এলেন।

পঞ্চায়েত ভোটের আগে ফালাকাটার এক দলীয় সভা থেকে এই নির্দল সদস্যদেরই দলে না ফেরানোর নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ভোটে জয়ী হলেও তাদের দলে ফেরানো হবে না। তবে এদিন নির্দল পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদানের পর এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

তবে এ বিষয়ে তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র বারা ওঁরাও সাফাই দিয়ে জানিয়েছেন, 'গোপা বোস কোনও পদে ছিলেন না। যদি দলের কোনও পদে আসীন নেতা যিনি কোনও পদে রয়েছে, সে দলের বিরুদ্ধে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে দলে ফেরানো হবে না। এরূপই নির্দেশ দেওয়া হয়েছিল। দল এখনও এই সিদ্ধান্তেই অনড় রয়েছে বলে দাবি করেছেন তিনি।

লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের নিয়েও বৈঠক করেন তৃণমূলের ব্লক ও জেলা নেতৃত্বরা। সেখানে পঞ্চায়েত সদস্যদের সাফ জানিয়ে দেওয়া হয়, দলের তরফে যাঁর নাম প্রধান হিসেবে পাঠানো হবে, তাঁকেই সকলকে সমর্থন করতে হবে। এ বিষয়ে বিজেপি কালচিনি বিধানসভা আহ্বায়ক ও লতাবাড়ি বিজেপি পঞ্চায়েত সদস্য অলক মিত্রের দাবি, বোর্ড তারাই গঠন করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+