জন বার্লাকে নিয়ে ফাঁপরে বিজেপি, সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল
জন বার্লাকে নিয়ে ফাঁপরে বিজেপি, সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল
উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি বিজেপি সাংসদের। বিভেদের রাজনীতি করছে বিজেপি। গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়িয়েছেন সাংসদ জন বার্লা। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। এদিকে আবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে দার্জিলিয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তও তাঁর পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে ভোটে হেরে উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।

পৃথক রাজ্যের দাবি
গোর্খাল্যান্ডের পর এবং গোটা উত্তরবঙ্গকেই পৃথক রাজ্য করার দাবি তুলেছে বিজেপি সাংসদ জন বার্লা। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ পোস্ট করেছিলেন, উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক। লোকসভার বাদল অধিবেশনে তিনি এই দাবি জানাবেন। এমনই ইঙ্গিত দিয়েছিলেন। তারপর থেকে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

জন বার্লার বিতর্কিত দাবি
আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ দাবি করেছেন ২০১৯-র লোকসভা ভোট এবং ২০২১-র বিধানসভা ভোটে নাকি বিজেপির সংশাপত্রে গোর্খাল্যান্ডের কথা লিখেছে বিজেপি। এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ। তিনি দাবি করেছেন, দার্জিলিং, তরাই ডুয়ার্সের রাজনৈতির সমাধান চায় বিজেপি। সেকারণেই তাঁরা উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসছে।

জনবার্লার বিরুদ্ধে এফআইআর
বিজেপি সাংসদ উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেনএমনই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বার্লার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কোনও ভাবেই তিনি বাংলা ভাগ হতে দেবেন না।

জন বার্লার পাশে রাজু বিস্ত
জন বার্লার পাশে দাঁড়িয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি দাবি করেছেন বাংলা ভাগ কেউ চাইছি না । তবে উন্নয়ন চাই আমরা। উত্তরবঙ্গে গত ১০ বছরে উন্নয়ন হয়নি বলে দাবি করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য একে সাংসদের বিজস্ব মতামত বলে দাবি করেছেন। এর সঙ্গে পার্টির কোনও সম্পর্ক নেই বলে দাবি।












Click it and Unblock the Notifications