জলপাইগুড়ি হাসপাতালের চিকিৎসক, নার্সদের প্রশংসা করলেন শুভেন্দু
বাগডোগরা নেমে উত্তরবঙ্গের স্বাস্থ্য, সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তবে জলপাইগুড়ি জেলা হাসপাতালে গিয়ে প্রশংসা করলেন শুভেন্দু। চিকিৎসক, নার্সরা সারা রাত ধরে পরিশ্রম করেছেন। স্বাস্থ্য পরিসেবার প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উপর দিয়ে টর্নেডো ঝড় বয়ে গিয়েছে। জলপাইগুড়ি জেলায় পাঁচ জন মারা গিয়েছেন। বহু লোক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাতেই পৌঁছে গিয়েছিলেন জলপাইগুড়ি। মৃতদের বাড়িতেও তিনি যান।

আজ সকালে শুভেন্দু অধিকারী জলপাইগুড়িতে গিয়েছেন। প্রথমে হাসপাতাল ও পরে দুর্গত এলাকায় গিয়েছিলেন তিনি। শিলিগুড়িতে নেমে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেন, যাদের হাত-পা ভেঙেছে, তাঁদের তা জোড়া নাও লাগতে পারে, ওই হাসপাতালে থাকলে।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, গোটা উত্তরবঙ্গে একটা নিউরো সার্জেন নেই। যাদের নার্ভে চোট, তারা কোনও পরিষেবাই পাবেন না। কারণ আলিপুরদুয়ার থেকে মালদহ পর্যন্ত সরকারি মেডিক্যাল কলেজে নেই কোনও নিউরো সার্জেন। গত ১৩ বছরে সরকার কেন ব্যবস্থা করতে পারল না?
দুপুরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে শুভেন্দু অধিকারী যান। সেখানে আহতদের চিকিৎসা চলছে। ওয়ার্ডে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। শারীরিক অবস্থার কথাও শোনেন শুভেন্দু। হাসপাতাল ঘুরে স্বাস্থ্য পরিসেবা ও চিকিৎসক, নার্সদের প্রশংসা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী এ দিন বলেন, চিকিৎসক, নার্সরা খুবই ভালো কাজ করছে। সারা রাত জেগে তারা কাজ করছেন। তাহলে যে পরিষেবার কথা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী! তাহলে সেটি কি সত্য নয়? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী বলেন, হাসপাতাল সাইলেন্স জোন। যা বলার গ্রামে গিয়ে বলব।
শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত গ্রামগুলি যাবেন। সেখানে গিয়ে অভিযোগের কথা বলা হবে। একথাও তিনি বলেছেন।












Click it and Unblock the Notifications