চন্দ্র বিজয় অভিযান! সাফল্যের দলে রয়েছেন জলপাইগুড়ির কৌশিক নাগ
চন্দ্রযান ৩ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদের মাটি ছুঁতেই উচ্ছ্বাস গোটা দেশ জুড়ে। গোটা দেশবাসী ধন্যবাদ ও শুভেচ্ছা জানায় ইসরোর বিজ্ঞানীদের। আর ইসরোর সেই বিজ্ঞানীদের দলে রয়েছেন জলপাইগুড়িও এক যুবক।
আর তাই জলপাইগুড়ি জেলাবাসী আলাদাভাবে গর্ব অনুভব করছেন এবং ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন সেই যুবক ও তার পরিবারের সদস্যদের। ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে একদা জলপাইগুড়িবাসী কৌশিক নাগকেও।

জলপাইগুড়ি শহরের মোহন্ত পাড়ার বাসিন্দা বিমানকর্মী কল্যাণ নাগ গতবছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার এক ছেলে ও দুই মেয়ে। ছেলে কৌশিক নাগ প্রথমে জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলে ভর্তি হয়। দ্ধাদশ শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশোনা করে।
এরপর জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ২০১৪ সালে কম্পিউটার সায়েন্স নিয়ে উত্তীর্ণ হয়। পরে একটি বেসরকারি সফটঅয়্যার সংস্থা এবং দামোদর ভ্যালি কর্পোরেশনে কাজের পর ২০১৮ সালে ইসরোতে যোগ দেয়।
কৌশিক নাগ চন্দ্রযান ২ তেও কাজ করেছিলেন। তবে তা চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়। তবে চন্দ্রযান ৩ এর ক্ষেত্রে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল কৌশিক, জানালেন তার মা সোনালী নাগ। আর এই সাফল্যের পর তার বাড়িতে জেলা পুলিশের পক্ষ থেকে কৌশিকের মা সোনালী নাগকে সংবর্ধনা ও অভিনন্দন জানাতে তার বাড়িতে যান কোতয়ালী থানার আইসি অর্ঘ্য সরকার।
এছাড়াও অনেকে কৌশিকের মাকে ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন। আর বুধবার বিকেলের পর থেকেই মোহন্ত পাড়ার নাগ পরিবারের চোখ ছিল টিভির পর্দায়। বৃহস্পতিবার সকাল থেকে অনেকেই বাড়িতে আসছেন শুভেচ্ছা জানাতে । এদিকে দাদার সাফল্যে উচ্ছসিত বোন। পুজোর সময় দাদা আসলে সেলিব্রেশন হবে বলা জানিয়েছে বোন।












Click it and Unblock the Notifications