Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

North Bengal Flood: সিকিমের ভয়ঙ্কর বিপর্যয়ে মৃত ১০, খোঁজ নেই অন্তত ৮২ জনের

North Bengal Flood: প্রবল বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে সিকিমজুড়ে। ক্ষতিগ্রস্ত সিকিম যাওয়া দশ নম্বর জাতীয় সড়ক। যার ফলে বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। যার ফলে বহু যাত্রী আটকে পড়েছে শিলিগুড়িতে। অন্যদিকে শিলিগুড়ি জংশনে সিকিম বাসস্ট্যান্ডে সিকিমের উদ্দেশ্যে রওনা হতে গিয়ে সিকিম গামী যাত্রীরা জানতে পারেন বন্ধ রয়েছে বাস পরিষেবা।

বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিক কিংবা ঘুরতে আসা পর্যটকরাও সিকিমের (North Bengal Flood) পরিস্থিতির ফলে আটকে পড়েছেন নিউ জলপাইগুড়ি স্টেশনে। একের পর এক ট্রেন ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে এনজেপি স্টেশনে। সিকিমের পথে যে সমস্ত যাত্রীদের যাওয়ার কথা ছিল সবাই প্রায় আটকে পড়েছেন।

Sikkim flash floods:

এই অবস্থায় (North Bengal Flood) স্টেশনে আটকে পড়া সিকিমগামী যাত্রী ও পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে খাবারের ব্যবস্থা করল রেল পুলিশ। এদিন স্টেশন চত্বরে যাত্রীদের জন্য শুকনো খাবার, জলের বোতল সহ খিচুড়ির বন্দোবস্ত করা হয় আরপিএফের পক্ষ থেকে। যদিও এখনও পর্যন্ত রেলের তরফে কোনও ট্রেন বাতিল করা হয়নি। অন্যদিকে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নতুন করে আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে আশঙ্কা।

অন্যদিকে নিখোঁজ থাকা একজন সেনা জওয়ানের খোঁজ মিলেছে বলে সেনার তরফে নিশ্চিত করা হয়েছে। সেনা সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। যদিও নিখোঁজ থাকা বাকি ২২ জন জওয়ানের খোঁজ এখনও মিলছে না যদিও রাতেও সেনার তরফে খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিকিম প্রশাসন। এখনও র্যন্ত ৮২ জনের খোঁজ মিলছে না বলেও সে রাজ্যের প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অন্যদিকে তিন হাজারেরও বেশি পর্যটক আটকে আছে বলেও জানা যাচ্ছে। যার মধ্যে বাংলার বহু পর্যটক আছে বলেও জানা গিয়েছে।

সিকিম প্রশাসন জানাচ্ছে, ভয়ঙ্কর এই বিপর্যয়ে অন্তত ১৪টি ব্রিজ ভেঙে গিয়েছে। এই অবস্থায় পর্যটকদের ফেরানোটাই বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের (Sikkim flash floods) সমস্ত প্রশাসনিক আধিকারিকদের অ্যালার্ট করা হয়েছে নবান্নের তরফে।

এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। দিল্লি থেকে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে উত্তরবঙ্গে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। সেই মতো তিনি সেখানে পৌঁছেও গিয়েছেন। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন মন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+