উত্তরবঙ্গে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় জারি লাল সতর্কতা! সম্ভাব্য প্রভাব নিয়ে নজরদারির নির্দেশ আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় জারি লাল সতর্কতা! সম্ভাব্য প্রভাব নিয়ে নজরদারির নির্দেশ আবহাওয়া দফতরের

হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough)। যার জেরে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। তবে এর মধ্যে এদিনের পাশাপাশি শুক্রবারে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনার লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতি ও শুক্রবারের জন্য লাল সতর্কতা

বৃহস্পতি ও শুক্রবারের জন্য লাল সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে এদিনের পাশাপাশি শুক্রবারেও জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী এবং কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই একই সময়ে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

শনিবার ও রবিবারের আবহাওয়া

শনিবার ও রবিবারের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ৩ ও ৪ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি থাকছে। শনিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে।
রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এদিনে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 সোমবারের সম্ভাব্য আবহাওয়া

সোমবারের সম্ভাব্য আবহাওয়া

সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইদুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে এই সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সম্ভাব্য প্রভাব ও সতর্কতামূলক ব্যবস্থা

সম্ভাব্য প্রভাব ও সতর্কতামূলক ব্যবস্থা

আবহাওয়া দফতরের তরফে এই বৃষ্টির সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এর মতা জেলায় ভূমি ধসের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। নদীগুলিতে জলস্ফীতি হতে পারে। পুরসভাগুলির নিচু এলাকা প্লাবিত হতে পারে। জমিতে থাকা ফলসের ক্ষতি হতে পারে। ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতাও কমে যেতে পারে। কেনও কোনও জায়গায় হরপা বানের মতো পরিস্থিও তৈরি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে কৃষিজমির বাড়তি জল বের করে দিতে বলা হয়েছে। এই সময় সার কিংবা কীটনাশক ব্যবহার না করতে বলা হয়েছে। বজ্রপাতের সময় তুলনামূলক নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩৩.৬
বহরমপুর ৩৪.২
বাঁকুড়া ৩২.৬
বর্ধমান ৩৪.৪
কোচবিহার ৩১.১
দার্জিলিং ১৮.৮
দিঘা ৩৫.৮
কলকাতা ৩৫.৬
দমদম ৩৫.৪
কৃষ্ণনগর ৩৪.৮
মালদহ ৩৩.৭
মেদিনীপুর ৩৫.৮
শিলিগুড়ি ৩২.১
শ্রীনিকেতন ৩৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+