Rain Forecast: জোড়া নিম্নচাপে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আট জেলায় কেমন বৃষ্টি জানুন একনজরে
Rain Forecast: জোড়া নিম্নচাপ ভর করেছে উত্তরবঙ্গের উপর। তার উপর রয়েছে মৌসুমি অক্ষরেখার প্রভাব। তার জেরে আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টি হবে।
এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিহারের পাটনা থেকে পশ্চিমবঙ্গর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হয়ে মিজোরামের উপর রয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারের উপর অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর বিহারের উপর থেকে আর একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই জোড়া নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার সক্রিয়া অবস্থার ফলে উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, উত্তরবঙ্গর দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং-এ আগামী তিন দিন ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টি জারি থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে অতিভারী বৃষ্টি হবে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে, দুই দিনাজপুরে ও মালদহে অর্থাৎ উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলায় বজ্রপাতসহ মাঝারি বৃষ্টি হতে পারে। ৬ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির ধারা জারি থাকবে উত্তরবঙ্গের ৮ জেলায়।
আবহবিদরা জানিয়েছেন, রবিবার উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঁচ জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। এছাড়া নীতের দিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বদ্রপাল-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। সোমবারও বৃষ্টি চলবে, তবে প্রকোপ কমবে।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও দাপট দেখাবে বৃষ্টি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে আগামী চারদিন। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে বলে জানিয়েছেন আবহবিদরা। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হবে। শনিবার থেকেই বাড়বে বৃষ্টির প্রকোপ। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।












Click it and Unblock the Notifications