মালদহে শুদ্ধকরণ? মমতার ছবি নিয়ে বাড়ি বাড়ি তৃণমূল কাউন্সিলর
২০২৪ লোকসভা নির্বাচনেও মালদহে জোড়া ফুল ফোটাতে পারেনি তৃণমূল। দুটি আসনই হাতছাড়া হয়েছে। ফলাফলের জন্য তৃণমূল সুপ্রিমো শুদ্ধকরণের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই শুদ্ধকরণে পথে নামলেন পুরাতন মালদহ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন তিনি। শুদ্ধকরণ কর্মসূচিকে সামনে রেখে প্রচার শুরু করেছেন তিনি। এই কর্মসূচি লোক দেখানো। কটাক্ষ করলেন বিজেপির উত্তর মালদহ জেলা সাংগঠনিক সভাপতি উজ্বল দত্ত।

মালদহ জেলার দুটি লোকসভা কেন্দ্রের একটি আসনও পায়নি তৃণমূল। মালদহ উত্তর লোকসভা আসন পেয়েছে বিজেপি। আর মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র পেয়েছে কংগ্রেস। ২১ জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জন প্রতিনিধি ও কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করুন।
পুরাতন মালদহ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা এই কর্মসূচি নিয়েছেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাচামারী এলাকায় ভোটারদের সঙ্গে জনসংযোগ করছেন। কেন লোকসভা নির্বাচনে মুখ ফিরিয়ে নিলেন মানুষ? সেই উত্তর জানার চেষ্টা করছেন তিনি।
কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা জানান, নেত্রীর কথা মতো মানুষের দুয়ারে যাওয়া হচ্ছে। কেন তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সাধারণ ভোটার সে বিষয়ে পর্যালোচনা হচ্ছে।আগামী দিনে যেন এই ভোটাররা পাশে থাকে। সেই লক্ষ্যই রাখা হচ্ছে।
এই বিষয়ে কটাক্ষ করেন, বিজেপির উত্তর মালদহের সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। তিনি জানান, তৃণমূলের বোধবুদ্ধির উদয় হয়েছে, ভালো কথা। বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধকরণ করছে। তবে খালি হাতে গিয়ে শুদ্ধকরণ করলে হবে না। তৃণমূল নেতারা যে সব কাটমানি, তোলা আদায় করেছে। সেই সব টাকা ফেরত দিতে হবে।












Click it and Unblock the Notifications