মালদহতে ভোট পরবর্তী রাজনৈতিক বিবাদ, প্রাণ গেল কংগ্রেস কর্মীর

রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে। ভোটে অত্যন্ত ভালো ফল করার পরেই তৃণমূল হামলা চালাচ্ছে। এই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে৷ এবার এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মালদহ জেলার মানিকচক থানা এলাকায় এই ঘটনা সামনে এসেছে।

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরও গোটা রাজ্যজুড়ে হিংসা অব্যাহত। মালদহে এবারে এই ভোট পরবর্তী হিংসার বলি হল এক কংগ্রেস কর্মী। তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Maldah

গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেশারতটোলা এলাকায়। জানা গিয়েছে মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

মৃত কংগ্রেস কর্মীর আত্মীয়র অভিযোগ, ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান সহ তার দলবল কংগ্রেস কর্মীদের নানারকম ভাবে হুমকি দিতে থাকে। এরপর কংগ্রেস কর্মীকে কাল একা পেয়ে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। গভীর রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। খুনের অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে। মালদহে এবারও দুটি লোকসভা আসনে বিরোধীরা জিতেছে। মালদহ উত্তরে কংগ্রেস ও মালদহ দক্ষিণে তৃণমূল জিতেছে। এবারও হাতছাড়া থাকল মালদহ জেলার লোকসভা আসন।

বিক্ষিপ্তভাবে মালদহে গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল ভোটে এবারও হেরে যাওয়ার পর থেকেই হামলা চালাচ্ছে। এই অভিযোগ উঠছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও একইভাবে হিংসার ছবি সামনে আসছে। রাজ্যের বিরোধী দলনেতা হিংসা রুখতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+