Panchayat: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নির্বাচিত পঞ্চায়েত সদস্যা ও বুথ সহসভাপতির
পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে প্রতিদিনই চলছে যোগদান মেলা। পঞ্চায়েত বোর্ড গঠনের লক্ষ্যে একদল ছেড়ে অন্যদলে যোগ দিচ্ছেন পঞ্চায়েত সদস্য ও সদস্যারা। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নির্বাচিত পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী। জলপাইগুড়িতে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের হাত ধরে তাঁরা তৃণমূলে যোগদান করেন।
বিজেপির টিকিটে নির্বাচিত প্রতিনিধি এবং বিজেপির বুথ সহসভাপতি তাঁর স্বামীর তৃণমূলে যোগদানের ঘটনাকে অপহরণে বলে অভিযোগ বিজেপির। এই অভিযোগ তুলে এদিন জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের রানিনগর এলাকায় পথ অবরোধ করেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

পঞ্চায়েত নির্বাচন ফুরালোও বোর্ড গঠনের দিন যত এগিয়ে আসছে, ততই তপ্ত হচ্ছে বিভিন্ন ক্ষেত্র। জলপাইগুড়িও ভোট রাজনীতি, দলবদল, প্রার্থী কেনা-বেচা নিয়ে সরগরম। এই দলবদলের পরই বিজেপি প্রার্থী, প্রার্থীর পরিবার এবং বুথের সহ সভাপতিকে অপহরনের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেই জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের রানিনগর এলাকা অবরোধ করলেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। তাঁদের অভিযোগ, রবিবার রানিনগর বামুনপাড়া বুথের বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যা পূর্ণিমা রায়, বুথের সহসভাপতি অমরকুমার রায়কে অপহরণ করা হয়েছে।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যোগ দিয়ে অমরকুমার রায়ের দাবি, অনুগামীদের নিয়ে তিনি নিজের ইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাঁর স্ত্রীও তৃণমূলে যোগদান করেন।

একদিন আগেই উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাড়িতে মহাসমারোহে যোগদান পর্ব সংঘটিত হয়। নির্দল, বিজেপি ও কংগ্রেসের জয়ী প্রার্থীরা যোগদান করেন তৃণমূলে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গায়সাল ২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১৪ আসনবিশিষ্ট এই পঞ্চায়েত সাতজন নির্দল প্রার্থী, একজন বিজেপি প্রার্থী, দুজন কংগ্রেস প্রার্থী ও চারজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়ী হন।
এদিন এই যোগদান কর্মসূচিতে আট জন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, দুজন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য যোগদান করেন। এই ১০ জন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন ও তৃণমূল যুব রাজ্যের সহ-সভাপতি কৌশিক গুণের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। এবার সেই ছবি দেখা গেল জলপাইগুড়িতে। পঞ্চায়েত ভোটের পরেই বিজেপিতে ফাটল ধরাল তৃণমূল।












Click it and Unblock the Notifications