Panchayat Election Results 2023: ভোট 'লুটে'র পর এবার টিফিনের প্যাকেট লুট! হতবাক কেন্দ্রীয় জওয়ানরা
পঞ্চায়েত নির্বাচনের দিন আটই জুলাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সক্রিয় অবস্থায় দেখা যায়নি বলে অভিযোগ বিরোধীদের। তুলনায় পুনর্নির্বাচনের দিন সক্রিয় ছিল কেন্দ্রীয় বাহিনী। তারা ভোট লুট দেখে তা থামিয়েছে কোনও কোনও জায়গায়। এবার আর গণনার দিন (Panchayat Election Results 2023) টিফিন লুটও সামাল দিতে হল তাদের।
ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের। পঞ্চায়েত ভোটের গণনা চলছে পলেটেকনিক কলেজে। বিভিন্ন দলের গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনার এজেন্টরা হাজির হয়েছেন কলেজ চত্বরে। এখানে লক্ষ্য করা গেল টিফিনের প্যাকেট নিয়ে হুলস্থুল কাণ্ড (Panchayat Election Results 2023)।

একবার নয়, কয়েক দফায় টিফিনের প্যাকেট আসলেও যাঁরা টিফিন নিয়ে খেয়েছেন, তাঁরাও টিফিন নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন। এদিন টিফিনের প্যাকেট আসলেই তৃণমূলের এজেন্টদের মধ্যে হুলস্থুল পরে যায়। কেউ চারটি আবার কেউটি পাঁচটি টিফিন প্যাকেট নিয়ে হাঁটা দেয়। তা দেখে হতবাক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে অবশ্য তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তৃণমূলের নেতারা কর্মীদের কাণ্ড দেখে হতবাক। দলের এক কর্মী বলেন, খিদে পেয়েছে সকলে এই কারণে টিফিন নিয়ে কারাকাড়ি। কাদের জন্য টিফিন জানা নেই। পঞ্চায়েতের রেজাল্টের দিন (Panchayat Election Results 2023) বিরোধীদের কটাক্ষ নিয়োগ দুর্নীতিতে খেয়েও পেট ভরেনি। এরা সব সময়ের জন্যই হাভাতে।












Click it and Unblock the Notifications