Panchayat Election 2023: নির্দল প্রার্থীর যোগদান সভা! তৃণমূলে মোহভঙ্গ হতেই সুখী পরিবার বাড়ছে ডুয়ার্সে

Panchayat Election 2023: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি, কংগ্রেস বা সিপিআইএমে নয়। নির্দলের সঙ্গে যোগ দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ডুয়ার্সে শাসক শিবিরে ভাঙন ধরিয়ে সুখী পরিবার বড় করার কাজে আত্মবিশ্বাসী বেণু বেগম।

বেণু এবার লড়ছেন নির্দল হিসেবে। প্রতীক চিহ্ন সুখী পরিবার। শাসক দলের প্রতি এলাকার মানুষের মোহভঙ্গই এখন বেণুর হাতিয়ার।

তৃণমূলে ভাঙন ধরালেন নির্দল

পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান এবং পাল্টা যোগদান চলছে, ঠিক তখন ব্যতিক্রমী ছবি ডুয়ার্সে। সেখানে যোগদান সভার আয়োজন করলেন নির্দল প্রার্থী! গতকাল সন্ধ্যায় ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবারি সিরাজুল পাড়ায়।

তৃণমূলে ভাঙন ধরালেন নির্দল

২১/৯৩ নম্বর সংসদে হলো যোগদান সভাটি। ২০ টি পরিবার নির্দল প্রার্থীর সঙ্গে যুক্ত হয়ে তাঁকে জেতানোর শপথ নিলেন। যোগদানকারীদের মধ্যে রাজা বাবু জানান, এতদিনে এলাকার কোনও উন্নয়ন হয়নি। তাই আমরা নির্দল প্রার্থীকে সমর্থন করলাম। আশা করছি, এই সংসদ থেকে নির্দল প্রার্থীই জয়ী হবেন।

তৃণমূলে ভাঙন ধরালেন নির্দল

দলত্যাগীদের কথায়, ১০ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। কোনও জনপ্রতিনিধি এখানে আসেননি। উন্নয়নমূলক কাজ হয়নি। আমাদের বাইরে যেতে হয় পরিযায়ী শ্রমিক হিসেবে। এখানে আমরা নির্দলকে জেতাতে চাই। পাশের এলাকাগুলিতেও মানুষ বিজেপি, কংগ্রেস বা নির্দলকে জেতাবেন, আশা রাখি। তবে তৃণমূলকে জেতানো চলবে না।

তৃণমূলে ভাঙন ধরালেন নির্দল

রাজা বাবু ছাড়াও ইউনুস ইসলাম, মনিরুল ইসলাম, ঝুলকু মোহম্মদ, মনিরুদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদিন,তারিফুল ইসলাম,হামিদুল ইসলাম প্রমুখ নির্দল প্রার্থীর সমর্থনে যোগদান করেন। নির্দল প্রার্থী বেণু বেগম জানান, যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাতে আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+