Panchayat Election 2023:ফের উত্তপ্ত দিনহাটা, তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্রের কোপ

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটা। এবার দিনহাটায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে । দিনহাটা ১নং ব্লকের আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের জি আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমুল কংগ্রেসের প্রার্থী শর্মিষ্ঠা রায় বর্মনের সমর্থনে এলাকায় প্রচার করছিলেন তার স্বামী দেবা বর্মন এবং তৃনমুল কর্মী বিনয় বর্মন।

প্রচার শেষে তার স্বামী বাড়ি চলে যায়। কিন্তু তার স্বামীর সাথে থাকা বিনয় বর্মনকে হঠাৎ করেই পেছন থেকে আক্রমণ করে বিজেপির দুস্কৃতিরা এমনটাই অভিযোগ তৃনমূলের। বিনয় বর্মনের গলায় কোপ মারার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

image of dinhata

ঘটনার পর তৃনমুল কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আশংকাজনক অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বিনয় বর্মন। যদি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

image of dinhata

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন আগেই বিজেপি প্রার্থীর আত্মীয়কে খুনের ঘটনা ঘটেছে দিনহাটায়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। তারপরে আবার তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন করে পঞ্চায়েত ভোটের আগে অশান্তি তৈরি হয়েছে দিনহাটায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+